পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন যুবদল নেতা মোঃ শওকত হোসেন.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন যুবদল নেতা মোঃ শওকত হোসেন..

মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন avatar   
মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন
পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন যুবদল নেতা মোঃ শওকত হোসেন..
পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন যুবদল নেতা মোঃ শওকত হোসেন..
ছবি: সংগৃহীত
Jubo Dal Leader Md. Shawkat Hossain Extends Greetings on the Occasion of Holy Eid-ul-Adha

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নরসিংদীর শিবপুর উপজেলা সহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শিবপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শিবপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শওকত হোসেন। বাংলাদেশে আগামী ২৮ মে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হতে পারে বলে সম্ভাবনা রয়েছে।

 

এক শুভেচ্ছা বার্তায় মোঃ শওকত হোসেন বলেন, “পবিত্র ঈদুল আযহা আমাদের ত্যাগ, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও মানবতার শিক্ষা দেয়। এই ঈদে সকল ভেদাভেদ ভুলে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই হোক আমাদের অঙ্গীকার।”

 

তিনি আরও বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ আজ উন্নয়ন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার পথে এগিয়ে যাচ্ছে। তার নেতৃত্বে একটি মানবিক, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে উঠবে বলে দেশের মানুষ আশাবাদী।”

 

মোঃ শওকত হোসেন বলেন, “নরসিংদী-৩ শিবপুরের মাননীয় সংসদ সদস্য, নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জননেতা মনজুর এলাহীর আদর্শের একজন কর্মী হিসেবে আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করছি। মনজুর এলাহীর নেতৃত্ব ও দিকনির্দেশনায় শিবপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে।”

 

তিনি মহান আল্লাহ তায়ালার কাছে সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, “মহান আল্লাহ যেন সকলের কোরবানি কবুল করেন এবং আমাদের প্রিয় বাংলাদেশকে আরও শান্তিপূর্ণ ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার তৌফিক দান করেন।”

 

শেষে মোঃ শওকত হোসেন শিবপুর উপজেলার সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সবাইকে নিরাপদ, আনন্দমুখর ও শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপনের আহ্বান জানান।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator