চিরিরবন্দরে মিনি ট্রাকের ধাক্কায় রিকশাভ্যান আরোহী নিহত । | আই নিউজ বিডি

চিরিরবন্দরে মিনি ট্রাকের ধাক্কায় রিকশাভ্যান আরোহী নিহত

দিনাজপুর-রংপুর মহাসড়কে মিনি ট্রাকের ধাক্বায় ছপু আহমেদ নামে এক রিকশাভ্যান আরোহী নিহত হয়েছে। ..
اشتراک‌گذاری در Eidok
চিরিরবন্দরে মিনি ট্রাকের ধাক্কায় রিকশাভ্যান আরোহী নিহত
عکس: گردآوری‌شده
এ সড়ক দূর্ঘটনাটি গত শুক্রবার রাত পৌঁণে ৮টায় চিরিরবন্দর উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের মাকু ডাক্তারের মোড় নামক স্থানে ঘটেছে। নিহত ছপু আহমেদ(৪১) ৩ সন্তানের জনক এবং উপজেলার নশরতপুর ইউনিয়নের খিজির মেম্বারপাড়ার আইনুল হকের ছেলে
 
জানা গেছে, ছপু রানীরবন্দর থেকে রিকশাভ্যান যোগে নিজ বাড়িতে যাওয়ার পথে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের মাকু ডাক্তারের মোড় নামক স্থানে পৌঁছলে বিপরীতদিক থেকে আসা একটি মিনি ট্রাক রিকশা ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অজ্ঞাতনামা রিকশাভ্যান চালকসহ ছপু রিকশাভ্যান থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। এসময় স্থানীয় লোকজন তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে রানীরবন্দর ও পরে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়ার পথে ছপু মৃত্যুবরণ করেন। 
 
দশমাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) নির্মল চন্দ্র মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। ঘাতক মিনি ট্রাক চালককে আটক করে আদালতে সোর্পদ করা হয়েছে।

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

শ্যামনগরে জলবায়ু সহনশীল শাকসবজি বীজ ও কৃষি উপকরণ বিতরণ اخبار منطقه শ্যামনগরে জলবায়ু সহনশীল শাকসবজি বীজ ও কৃষি উপকরণ বিতরণ 33 Views কুতুবদিয়ায় সুফিয়া-জাফর স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন, ফলাফল প্রকাশ اخبار منطقه কুতুবদিয়ায় সুফিয়া-জাফর স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন, ফলাফল প্রকাশ 36 Views মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক ইকবালের পিতার মৃত্যুতে ড. হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ اخبار منطقه মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক ইকবালের পিতার মৃত্যুতে ড. হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ 39 Views সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ اخبار منطقه সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ 62 Views সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় اخبار منطقه সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 45 Views দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা اخبار منطقه দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 30 Views সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা اخبار منطقه সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 112 Views