দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩ | আই নিউজ বিডি

দিনাজপুর

দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩
Eidok-এ শেয়ার
দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩
ছবি: সংগৃহীত

 

 

ইমরান প্রধান, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

 দিনাজপুরের ঘোড়াঘাটে রানীগঞ্জ বাজার এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল ৮টা ৫০ মিনিটের দিকে উপজেলার রানীগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, একটি মোটরসাইকেলে করে তিন আরোহী লোকাল রোড থেকে মহাসড়কে উঠছিলেন। এ সময় (ঢাকা মেট্রো-ট ২৪-২৫৫৯) নম্বরের দিনাজপুরগামী একটি মালবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মোটরসাইকেলটি সড়কের ওপর ছিটকে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় অপর দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তারাও মারা যান।

 

নিহতরা হলেন, উপজেলার নুরপুর এলাকার আব্দুল মোশারফের পুত্র আলামিন (১৫), মোখলেসপুর এলাকার সালিমুদ্দিনের পুত্র সৈকত (১৬) এবং আফসারাবাদ কলোনি এলাকার সমেস উদ্দিনের পুত্র কাইয়ুম (২০) তারা সবাই ঘোড়াঘাট উপজেলার বাসিন্দা।

 

দুর্ঘটনার পর স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে ঘোড়াঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে রয়েছে। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এখন পর্যন্ত ট্রাকের হেলপার একই উপজেলার এসকে বাজার এলাকার সাজিদুল ইসলামের পুত্র সাব্বির হোসেন শাওন (২৬) কে আমরা আটক করেছি। ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন এবং পুলিশ সার্বক্ষণিক তদারকি করছে। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ آخر নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 36 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল آخر সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 90 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় آخر সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 110 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন آخر শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 80 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন آخر গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 111 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন آخر ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 118 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন آخر সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 101 Views