বিরুলিয়া ইউনিয়নবাসীকে আযহা'র শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ও চেয়ারম্যান পদপ্রার্থী আমির শিরালী

বিরুলিয়া ইউনিয়নসহ সর্বস্তরের জনগণকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ও চেয়ারম্যান পদপ্রার্থী আমির শিরালী..
Eidok-এ শেয়ার
বিরুলিয়া ইউনিয়নবাসীকে আযহা'র শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ও চেয়ারম্যান পদপ্রার্থী আমির শিরালী
ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল আযহা’র উপলক্ষে বিরুলিয়া ইউনিয়ন বাসীসহ সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আমির শিরালী।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আযহা ত্যাগ, সৌহার্দ্য ও মানবতার শিক্ষা দেয়; ঈদের আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সবার মাঝে ছড়িয়ে পড়ুক। সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হোক এটাই আমার প্রত্যাশা।

তিনি আরও বলেন, “দেশের চলমান পরিস্থিতিতে সকলকে ঐক্যবদ্ধ থেকে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে হবে। ঈদের এই পবিত্র দিনে বিরুলিয়া ইউনিয়নের সকল জনগণের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।”

আমির শিরালী বিরুলিয়া ইউনিয়নে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন তিনি, দলীয় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন ও সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার কারণে তিনি ইতোমধ্যে ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে পরিচিত মুখ হিসেবে আলোচনায় রয়েছেন।

স্থানীয় নেতাকর্মীরা জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আমির শিরালী মাঠ পর্যায়ে গণসংযোগ ও জনসম্পৃক্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ঈদ উপলক্ষে তার শুভেচ্ছা বার্তা সাধারণ মানুষের মধ্যেও ইতিবাচক সাড়া ফেলেছে।

 

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

ধনীদের বিলাসিতা থেকে সাধারণ মানুষের হাতে: ঘড়ির বিবর্তনের গল্প অন্যান্য ধনীদের বিলাসিতা থেকে সাধারণ মানুষের হাতে: ঘড়ির বিবর্তনের গল্প 57 ভিউ বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন অন্যান্য বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন 72 ভিউ নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা অন্যান্য নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 108 ভিউ নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ অন্যান্য নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 147 ভিউ সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল অন্যান্য সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 157 ভিউ সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় অন্যান্য সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 152 ভিউ শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন অন্যান্য শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 120 ভিউ