সিলেটে অশ্রুর দিন: আপন মায়ের হাতে শিশু হত্যা, ছিনতাইকারীর ছুরির… | আই নিউজ বিডি

সিলেট

সিলেটে অশ্রুর দিন: আপন মায়ের হাতে শিশু হত্যা, ছিনতাইকারীর ছুরির আঘাতে র‍্যাব সদস্য নিহত

****
Eidok-এ শেয়ার
সিলেটে অশ্রুর দিন: আপন মায়ের হাতে শিশু হত্যা, ছিনতাইকারীর ছুরির আঘাতে  র‍্যাব সদস্য নিহত
ছবি: সংগৃহীত

ছাবির খাঁন, সিলেট:

সিলেটে পৃথক দুইটি হৃদয়বিদারক ঘটনায় জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। একদিকে আপন মায়ের হাতে মাত্র ২ বছরের এক শিশুর মৃত্যুর অভিযোগ, অন্যদিকে নগরীর ঐতিহাসিক ক্বীন ব্রিজ এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন এক র‍্যাব সদস্য।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহ ও মানসিক অস্থিরতার জেরে সিলেটের একটি এলাকায় মা তার নিজ সন্তানকে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। মাত্র দুই বছরের নিষ্পাপ শিশুর এমন করুণ মৃত্যুতে এলাকায় চরম ক্ষোভ ও শোক বিরাজ করছে। ঘটনার পর অভিযুক্ত মাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে, নগরীর ক্বীন ব্রিজের নিচে ছিনতাই প্রতিরোধ করতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন এক র‍্যাব সদস্য। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের এমন মৃত্যুতে সিলেটজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
স্থানীয়রা বলছেন, নগরীতে অপরাধ বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মাঝে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে ছিনতাই ও সহিংসতার ঘটনা নিয়ন্ত্রণে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
দুইটি ঘটনাই সামাজিক অবক্ষয় ও মানবিক মূল্যবোধের সংকটকে সামনে এনে দিয়েছে। সিলেটবাসী দ্রুত এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় أخبار المنطقة মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 36 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি أخبار المنطقة রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 33 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি أخبار المنطقة খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 57 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু أخبار المنطقة রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 47 Views সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী أخبار المنطقة সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী 49 Views মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী أخبار المنطقة মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী 38 Views কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত أخبار المنطقة কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত 34 Views