ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের, আহত ৩ | আই নিউজ বিডি

ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের, আহত ৩

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের, আহত ৩

ঠাকুরগাঁওয়ের প্রতিনিধি
হাসিনুজ্জামান মিন্টু

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের মুক্তা সিনেমা মার্কেটের সামনে ভ্যা..
Eidok-এ শেয়ার
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের, আহত ৩
ছবি: সংগৃহীত

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের মুক্তা সিনেমা মার্কেটের সামনে ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবুল হোসেন (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

 

শুক্রবার (২২ মে) সকালে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই আবুল হোসেনের মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। নিহত আবুল হোসেন পৌরসভার মহলবাড়ী এলাকার মৃত নয়ন শেখের ছেলে।

 

দুর্ঘটনায় আহত হয়েছেন নেকমরদ এলাকার আব্দুর রউফের ছেলে তুহিন (১৭), ভান্ডারা গ্রামের ইউনুস আলীর ছেলে সফিকুল ইসলাম (৪৫) এবং পীরগঞ্জ উপজেলার পয়েন্দা গ্রামের রকেটের ছেলে আতিক (১৬)।

 

আহতদের মধ্যে তুহিন ও আতিকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এ পাঠানো হয়েছে। অপর আহত সফিকুল ইসলামকে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে।

 

স্থানীয়রা জানান, দ্রুতগতির মোটরসাইকেলটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানের সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Kommentarer 0

Ingen kommentarer fundet

relaterede artikler

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Andet নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 27 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Andet সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 80 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Andet সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 107 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Andet শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 77 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Andet গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 110 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন Andet ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 118 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন Andet সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 101 Views