পীরগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর খামারিদের মাঝে খাদ্য ও উপকরণ বিতরণ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

পীরগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর খামারিদের মাঝে খাদ্য ও উপকরণ বিতরণ..

Md Asaduzzaman  avatar   
Md Asaduzzaman
পীরগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর খামারিদের মাঝে খাদ্য ও উপকরণ বিতরণ..
পীরগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর খামারিদের মাঝে খাদ্য ও উপকরণ বিতরণ..
ছবি: সংগৃহীত
পীরগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর খামারিদের মাঝে খাদ্য ও উপকরণ বিতরণ

​পীরগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর খামারিদের মাঝে খাদ্য ও উপকরণ বিতরণ

মো : আসাদুজ্জামান 
​পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠী ও ডেইরি ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় খামারিদের মাঝে বিনামূল্যে দানাদার খাদ্য ও বিভিন্ন আধুনিক উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে দপ্তর প্রাঙ্গণে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম রব্বানী সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাহিদুর রহমান জাহিদ।

​ এই প্রকল্পের আওতায় ৭৯ জন ছাগল পালনকারী সুফলভোগীর প্রত্যেককে ২৫ কেজি করে এবং ২৭ জন বকনা/গাভী পালনকারী সুফলভোগীর প্রত্যেককে মোট ৭৯ কেজি ৬০০ গ্রাম করে দানাদার খাদ্য দেওয়া হয়।
​
 এই প্রকল্পের আওতায় ১১টি ডেইরি পিজির ৫৪৬ জন খামারিকে দুধের ক্যান, দুধ ও বাটের তাপমাত্রা পরিমাপক যন্ত্র, এবং গামবুটসহ মোট ৭ ধরনের আধুনিক উপকরণ বিনামূল্যে প্রদান করা হয়।
​অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ জাহাঙ্গীর আলম। 

অন্যান্যদের মধ্যে বক্তব্য ও উপস্থিতি ছিলেন পৌর বিএনপির সভাপতি মোঃ রুহুল আমিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, থানার ওসি ইকবাল হোসেন প্রামাণিক, ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।


​প্রধান অতিথির বক্তব্যে এমপি জাহিদুর রহমান জাহিদ প্রাণিসম্পদ বিভাগের উন্নয়নে মাঠ ভরাট ও থ্রি-ফেজ বিদ্যুৎ লাইন সংযোগসহ বিভিন্ন অবকাঠামোগত সহায়তার আশ্বাস দেন। অনুষ্ঠান শেষে তিনি অফিসের একটি অত্যাধুনিক ল্যাব উদ্বোধন করেন, চারা রোপণ করেন এবং প্রাণিসম্পদ বিভাগের পক্ষ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন।

Aucun commentaire trouvé


News Card Generator