পটুয়াখালীর গলাচিপায় আইন-শৃঙ্খলা মাসিক সভা অনুষ্ঠিত | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

পটুয়াখালীর গলাচিপায় আইন-শৃঙ্খলা মাসিক সভা অনুষ্ঠিত

Md Hamidul Islam avatar   
Md Hamidul Islam
পটুয়াখালীর গলাচিপায় আইন-শৃঙ্খলা মাসিক সভা অনুষ্ঠিত
পটুয়াখালীর গলাচিপায় আইন-শৃঙ্খলা মাসিক সভা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত
পটুয়াখালীর গলাচিপায় আইন-শৃঙ্খলা মাসিক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কমপ্লেক্সে হল রুমে নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।..

গলাচিপা, পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় আইন-শৃঙ্খলা মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২১'শে মে বৃহস্পতিবার সকাল সারে দশটায় উপজেলা কমপ্লেক্সে হল রুমে নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।


এসময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার  (সার্কেল) সৈয়দ জামান, (ওসি তদন্ত) মোঃ জিলোন সিকদার, উপজেলা কৃষি অফিস আরজু আক্তার, প্রাণী সম্পদ কর্মকর্তা সজল দাস, প্রতিমন্ত্রীর প্রতিনিধি মহিবুল্লাহ এনিম, গনঅধিকার পরিষদের আহবায়ক মোঃ হাফিজুর রহমান, গলাচিপা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী আঃ রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম সগির, সহকারী সমাজ সেবা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম সাউম, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমি সুপার ভাইজার, উপজেলার সকল ইউপি চেয়ারম্যান বৃন্দ, প্রেসক্লাব গলাচিপা এর সভাপতি সাংবাদিক মিল্টন মাহমুদ, সাংবাদিক মু. জিল্লুর রহমান জুয়েল, সরকারি মডেল মসজিদ এর খতিব মোঃ দলিল উদ্দিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যম বৃন্দ। 

সভায় সহকারী পুলিশ সুপার(সার্কেল) সৈয়দ জামান বলেন, সকলকে আইন-শৃঙ্খলা রক্ষায় সচেতন হতে হবে, পুলিশকে সহয়তা করার আহবান জানান, আরো বক্তব্য প্রদান করেন, ইউপি চেয়ারম্যান মোঃ বাবুল মুন্সি, মোঃ জাহাঙ্গীর হোসেন টুটু, মোঃ মাসুদ  শুভেচ্ছা আলোচনা বক্তব্য প্রদান করেন সাংবাদিক মিল্টন মাহমুদ, অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম,  আলোচিত গলাচিপা পৌর টাউনখাল খনন নির্মাণের অনিয়ম, চিকনিকান্দী ১৪ টি,পানপট্রি ইউনিয়ন সহ বিভিন্নন এলাকায় গুরু চুরি, নদীতে অবৈধ জাল দিয়ে পোনা শিকার, মাদকের বিস্তার, আসন্ন পবিত্র ঈদুল আজহা (কোরবানি) উপলক্ষে সরকারি মডেল মসজিদ এর খত জনসচেতনতা, বর্জ্য ব্যবস্থাপনা সঠিক ভাবে নিরসন এবং হাটবাজারে অসাদু গরু বিক্রিয়দাতা,জাল টাকা সরবরাহ, অবৈধ ভাবে ফুটপাত দখল, কিশোর গ্যাং সহ বিভিন্ন আলোচনা উপস্থাপন হয়।

নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল বলে, আমাদের সকলের উচিৎ রাষ্ট্রের প্রতি দেশ প্রেম জাগ্রত হয়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। সন্ধ্যার পরে ইউএন আবাসিক এলাকা এবং উপজেলা পরিষদ ক্যাম্পাস শিক্ষার্থীদের  অবাদে চলা ফেরা করতে দেখলে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে, মাদকের বিরুদ্ধে আরো কঠিন পদক্ষেপ নেয়া সহ আসন্ন ইদ উল আযহস উপলক্ষ পশু বিক্রয়ের হাট গুলো মনিটরিং করা হচ্ছে, বর্জ্য ব্যবস্থাপনা অপসারণের জন্য পরিচ্ছন্ন কর্মীরা প্রস্তুত রয়েছে, সরকারি নির্দেশনা অনুযায়ী কোন আলোকসজ্জা করা যাবেনা, ১৮ বছরের কম বয়সের কাউকে দিয়ে পশু জবাই না করার নির্দেশ সহ  পবিত্র ঈদ- উল- আযহা এর নামাজ সকাল ৭ টায় নির্ধারণ করা হয়েছে বলে দুপুর দেরটায় সভার মুলতবি ঘোষণা করেন।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator