মুকসুদপুরে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান
মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি, মোঃ মামুন মোল্লা
সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে বৃহস্পতিবার (২১ মে) দুপুর ১২টায় মুকসুদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে “বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬” এর শুভ উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধন করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান। Mo: Arif-uz-Zaman
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবিরুল ইসলাম, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান ও সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মিজানুর রহমান, মোচনা ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়্যদ উদ্দিন আহম্মেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকিবুল হাসান শুভ, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মুকসুদপুর জোনাল কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ তুষার আহমেদ, মুকসুদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়া ও সাধারণ সম্পাদক কাজী মোঃ ওহিদুল ইসলাম, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি তারিকুল ইসলাম, নওহাটা এ আর এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শওকত আলী এবং মোচনা ইউনিয়ন পরিষদের সদস্য মাহফুজুর রহমান মাহফুজ প্রমুখ।
এ সময় উপজেলার মোচনা ইউনিয়নের কঠুরিকান্দা বটতলা থেকে ডুমুরিয়া বাজার পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়কে তিন হাজার সুপারি গাছ রোপণ করা হয়।
উদ্বোধন শেষে জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান নওহাটা এ আর এম উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। সেখানে তিনি শিক্ষার্থীদের নিয়মিত ও মনোযোগ সহকারে পড়াশোনা করার পরামর্শ দেন এবং শৃঙ্খলাবদ্ধ জীবন গড়ে তুলে ভবিষ্যতে ভালো নাগরিক হিসেবে দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।
স্থানীয় প্রশাসনের এমন উদ্যোগে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের ক্ষেত্রে নতুন গতি আসবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
মুকসুদপুরে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
মুকসুদপুরে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান..
ছবি: সংগৃহীত
Ingen kommentarer fundet