মুশফিকের ১৪ তম টেস্ট শতকের সিরিজে উপর্যুপরি দ্বিতীয়বার ২-০ তে… | আই নিউজ বিডি

মুশফিকের ১৪ তম টেস্ট শতকের সিরিজে উপর্যুপরি দ্বিতীয়বার ২-০ তে পাকিস্তানকে হারাল টাইগার বাহিনী!

০৮-২০ মে; ২ ম্যাচের টেস্ট সিরিজ স্বাগতিক বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে। যা শেষ হলো আজ সিলেটে।....
Eidok-এ শেয়ার
মুশফিকের ১৪ তম টেস্ট শতকের সিরিজে উপর্যুপরি দ্বিতীয়বার ২-০ তে পাকিস্তানকে হারাল টাইগার বাহিনী!
ছবি: সংগৃহীত

বছর দুয়েক আগে (২০২৪-এ) পাকিস্তানকে তাদেরই মাটিতে ২-০ তে টেস্ট সিরিজ হারানোর পর আবারও (টেস্টে) ২-০ তে পরাজিত করল টাইগাররা। অবশ্য এবার দেশের মাঠে। 

আজ (২০/০৫/২০২৬) শেষ হওয়া সিরিজের ১ম টেস্টে (৮-১২ মে) মিরপুরে বাংলাদেশ ১০৪ রানে হারায় সফরকারীদের। আর ২য় টেস্টে (১৬-২০ মে) সিলেটে ৭৮ রানের জয় পায় স্বাগতিকরা। 

১ম টেস্টের উল্লেখযোগ্যঃ বাংলাদেশের ১ম ইনিংসে (টেস্ট ক্যাপ্টেন) নাজমুল হোসেন শান্ত ১০১ রান করেন ১৩০ বলের মোকাবেলায়। এটা ছিল তার ৯ নম্বর টেস্ট)) সেঞ্চুরি (তার) ৪০ তম টেস্টে। ঐ ইনিংসে মমিনুল হক করেন ৯১ (২০০)। পাকিস্তানের মোঃ আব্বাস ৫ উইকেট পান ৯২ রান দিয়ে। 

সফরকারীদের ১ম ইনিংসে অভিষিক্ত আজান আওয়াইজ ১০৩ রান করেন ১৬৫ বল থেকে। স্বাগতিকদের মেহেদি মিরাজ ৫/১০২। বাংলাদেশের ২য় ইনিংসে নাজমুল শান্ত করেন সর্বোচ্চ ৮৭ (১৫০)। আর ২য় ইনিংসে (বোলিংয়ে) নাহিদ রানা ৪০ রানের বিনিময়ে ৫ উইকেট দখল করেন। ম্যাচসেরা হন শান্ত (দুই ইনিংস মিলিয়ে ১৮৮)। 

২য় টেস্টের উল্লেখযোগ্যঃ টাইগার শিবিরের ১ম ইনিংসে লিটন দাস সংগ্রহ করেন ১২৬ রান ১৫৯ বল থেকে। আর ২য় ইনিংসে মুশফিকুর রহিমের ব্যাট থেকে আসে ১৩৭ রান ২৩৩ বল খেলে। যা তার চতুর্দশ টেস্ট শতরান।  পাকিস্তানের খুররম শাহজাদ উভয় ইনিংসে (৪+৪) ৮ উইকেট লাভ করেন ৮১ ও ৮৬ রানের বিনিময়ে। 

পাক দলের ২য় ইনিংসে মোঃ রিজওয়ান করেন ৯৪ (১৬৬) রান। আর বাংলাদেশের তাইজুল ইসলাম ২য় ইনিংসে ৬ উইকেট দখল করেন ১২০ রান খরচায় (১ম ইনিংসেও তিনি ৩ উইকেট নেন)। ম্যাচসেরা- লিটন কুমার দাস (১২৬+৬৯) মোট ১৯৫। 

"সিরিজ সেরা" নির্বাচিত হন সিরিজ সর্বোচ্চ রান সংগ্রাহক টাইগারদের মুশফিকুর রহিম। ২ টেস্টের ৪ ইনিংসে তার মোট রান (১টি ফিফটি ও ১টি সেঞ্চুরি সহ) ২৫৩। গড় ৬৩.২৫। আর সিরিজে বোলিংয়ে সর্বাধিক ১৩ উইকেট লাভ করেন (২৫৫ রান খরচে) স্বাগতিকদের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। 

 

[তথ্যঃ ক্রিকবাজ ও গুগল।]

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত: ৮৯ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে কোহলি-রোহিতরা Спортивные Новости নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত: ৮৯ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে কোহলি-রোহিতরা 73 Views শত বছরের অপেক্ষার অবসান: হামজা-ফারহানদের হাত ধরে নতুন এক অপ্রতিরোধ্য বাংলাদেশের অভ্যুদয় Спортивные Новости শত বছরের অপেক্ষার অবসান: হামজা-ফারহানদের হাত ধরে নতুন এক অপ্রতিরোধ্য বাংলাদেশের অভ্যুদয় 100 Views শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের জাদুকরী গোল: দীর্ঘ খরা কাটিয়ে নতুন উচ্চতায় বাংলাদেশ ফুটবল Спортивные Новости শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের জাদুকরী গোল: দীর্ঘ খরা কাটিয়ে নতুন উচ্চতায় বাংলাদেশ ফুটবল 126 Views অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ Спортивные Новости অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ 118 Views শারজাহ টেস্টে নজিরবিহীন রানবন্যা: ৫০০ রানের তিন ইনিংসের ঐতিহাসিক রেকর্ড Спортивные Новости শারজাহ টেস্টে নজিরবিহীন রানবন্যা: ৫০০ রানের তিন ইনিংসের ঐতিহাসিক রেকর্ড 79 Views খানসামায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Спортивные Новости খানসামায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 134 Views সিরাজগঞ্জে মাসব্যাপী শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন Спортивные Новости সিরাজগঞ্জে মাসব্যাপী শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন 116 Views