কটিয়াদিতে মাদক, জুয়া ও চোরের বিরুদ্ধে মানববন্ধন

চিহ্নিত মাদক কারবারি, মাদকসেবী ও চোর হিসেবে অভিযুক্ত রফিক, খোকন ও রমজানের দাপটে সাধারণ মানুষ অতিষ্ঠ..
Eidok-এ শেয়ার
কটিয়াদিতে মাদক, জুয়া ও চোরের বিরুদ্ধে মানববন্ধন
ছবি: সংগৃহীত

 

কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলা সদর পূর্বপাড়া এলাকায় মাদক, জুয়া ও চুরির বিরুদ্ধে মানববন্ধন করেছে স্থানীয় ভুক্তভোগী এলাকাবাসী। “যুব সমাজ” ব্যানারে আয়োজিত এ মানববন্ধন বুধবার (২০ মে) বিকাল ৫টার দিকে কটিয়াদি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা অভিযোগ করেন, এলাকাটি বর্তমানে মাদক, জুয়া ও চোরচক্রের অভয়ারণ্যে পরিণত হয়েছে। চিহ্নিত মাদক কারবারি, মাদকসেবী ও চোর হিসেবে অভিযুক্ত রফিক, খোকন ও রমজানের দাপটে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে বলে তারা দাবি করেন।

বক্তারা আরও বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক মামলা করা হলেও তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং উল্টো স্থানীয়দের হুমকি-ধমকি দিচ্ছে। ফলে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত সময়ের মধ্যে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে তারা বলেন, এসব অপরাধীদের ছত্রছায়ায় এলাকার আরও অনেক তরুণ মাদক ও জুয়ার মতো ভয়াবহ অপরাধে জড়িয়ে পড়ছে, যা সমাজের জন্য মারাত্মক হুমকি হয়ে  দাঁড়িয়েছে ।
 
 
হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি