দুর্যোগ মোকাবেলায় সচেতনতা বাড়াতে মুকসুদপুর-এ ফায়ার সার্ভিস সপ্তাহ পালন | আই নিউজ বিডি

দুর্যোগ মোকাবেলায় সচেতনতা বাড়াতে মুকসুদপুর-এ ফায়ার সার্ভিস সপ্তাহ পালন

মোঃ মামুন মোল্লা গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
Eidok-এ শেয়ার
দুর্যোগ মোকাবেলায় সচেতনতা বাড়াতে মুকসুদপুর-এ ফায়ার সার্ভিস সপ্তাহ পালন
ছবি: সংগৃহীত

দুর্যোগ মোকাবেলায় সচেতনতা বাড়াতে মুকসুদপুর-এ ফায়ার সার্ভিস সপ্তাহ পালন
মোঃ মামুন মোল্লা, মুকসুদপুর প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে “ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬” পালিত হয়েছে। বুধবার (২০ মে) সকাল ১০টায় মুকসুদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভা, র‌্যালি ও অগ্নিনির্বাপণ মহড়ার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মতিয়ার মোল্লা। অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মুকসুদপুর স্টেশনের স্টেশন অফিসার মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র‌্যালি শেষে ফায়ার সার্ভিস সদস্যরা অগ্নিকাণ্ড ও বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় সচেতনতামূলক মহড়া প্রদর্শন করেন। মহড়ায় আগুন লাগার পর দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা, আগুন নিয়ন্ত্রণে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার এবং আহত ব্যক্তিদের নিরাপদে উদ্ধার করার বিভিন্ন কৌশল তুলে ধরা হয়। উপস্থিত সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা আগ্রহভরে মহড়াটি উপভোগ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স শুধু অগ্নিনির্বাপণেই সীমাবদ্ধ নয়; বরং সড়ক দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ, ভবন ধসসহ বিভিন্ন জরুরি পরিস্থিতিতে জনগণের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দুর্যোগ মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন। পুরো আয়োজনটি পরিচালনা করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মুকসুদপুর স্টেশন।

Yorumlar 0

Hiçbir yorum bulunamadı

İlgili Makaleler

নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত: ৮৯ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে কোহলি-রোহিতরা Spor Haberleri নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত: ৮৯ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে কোহলি-রোহিতরা 78 Views শত বছরের অপেক্ষার অবসান: হামজা-ফারহানদের হাত ধরে নতুন এক অপ্রতিরোধ্য বাংলাদেশের অভ্যুদয় Spor Haberleri শত বছরের অপেক্ষার অবসান: হামজা-ফারহানদের হাত ধরে নতুন এক অপ্রতিরোধ্য বাংলাদেশের অভ্যুদয় 110 Views শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের জাদুকরী গোল: দীর্ঘ খরা কাটিয়ে নতুন উচ্চতায় বাংলাদেশ ফুটবল Spor Haberleri শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের জাদুকরী গোল: দীর্ঘ খরা কাটিয়ে নতুন উচ্চতায় বাংলাদেশ ফুটবল 132 Views অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ Spor Haberleri অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ 123 Views শারজাহ টেস্টে নজিরবিহীন রানবন্যা: ৫০০ রানের তিন ইনিংসের ঐতিহাসিক রেকর্ড Spor Haberleri শারজাহ টেস্টে নজিরবিহীন রানবন্যা: ৫০০ রানের তিন ইনিংসের ঐতিহাসিক রেকর্ড 97 Views খানসামায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Spor Haberleri খানসামায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 138 Views সিরাজগঞ্জে মাসব্যাপী শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন Spor Haberleri সিরাজগঞ্জে মাসব্যাপী শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন 122 Views