পিটিআই বস্তিতে ট্রাস্কফোর্স অভিযান: হেরোইন ও গাঁজাসহ নারী মাদক… | আই নিউজ বিডি

পিটিআই বস্তিতে ট্রাস্কফোর্স অভিযান: হেরোইন ও গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

****
Eidok-এ শেয়ার
পিটিআই বস্তিতে ট্রাস্কফোর্স অভিযান: হেরোইন ও গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার
ছবি: সংগৃহীত

 

মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

 

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী ট্রাস্কফোর্স অভিযানে হেরোইন ও গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

 

বুধবার (২০ মে ২০২৬) সকাল ৬টা ৩০ মিনিট থেকে ৭টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পিটিআই বস্তি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোসা. সেমি বেগম ওরফে পলি (৩৯) নামে এক নারীকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, অভিযানের সময় গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে ৩ গ্রাম হেরোইন ও ৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

 

গ্রেফতারকৃত সেমি বেগমের স্বামী মো. সাইফুল ইসলাম। তার পিতা মৃত তেজু আলী এবং মাতা মোসা. ফুরকুনি বেগম। তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের পিটিআই বস্তি এলাকার বাসিন্দা।

 

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. রফিকুল ইসলাম বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করছেন।

 

বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান।

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ अन्य নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 28 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল अन्य সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 80 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় अन्य সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 107 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন अन्य শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 77 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন अन्य গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 110 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন अन्य ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 118 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন अन्य সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 101 Views