কুলিয়ারচরে তিন দিন ব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কুলিয়ারচরে তিন দিন ব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

Ali Sohel avatar   
Ali Sohel
কুলিয়ারচরে তিন দিন ব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন
কুলিয়ারচরে তিন দিন ব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন
ছবি: সংগৃহীত
****

ভূমিসেবা মেলা উপলক্ষে "জনবান্ধব অটোমেশন ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। 

মঙ্গলবার ১৯ মে সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াসিন খন্দকার এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালিটি উপজেলা প্রশাসন-এর কার্যালয়ের সামনে থেকে বের হয়ে উপজেলা ভূমি অফিসের সামনে গিয়ে শেষ হয়। 

পরে বেলুন উড়িয়ে ফিতা কেটে ভূমিসেবা মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. ইয়াসিন খন্দকার। 

এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) বাবলী শবনম, কুলিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. সাহাদাত হোসেন শাহ আলম, কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) মো. মোবারক হোসেন, ছয়সূতী ইউনিয়ন বিএনপির সভাপতি মুর্শেদ নিজামী বাবুল সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ভূমিসেবা গ্রহণ কারীরা। আজ ভূমিসেবা মেলা উপলক্ষে অনেকেই ভূমি সেবা গ্রহণ করেন।

র‍্যালি শেষে উপজেলা ভূমি অফিস চত্বরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ভূমিসেবা বিষয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ সময় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

উল্লেখ্য, মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালী দেশব্যাপী এই মেলার উদ্বোধন করেন।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator