১নং ওয়ার্ডের বাসিন্দা রিপন শেখের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক পরিচয়ের আড়ালে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে এলাকায় আলোচনা রয়েছে।
অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, পূর্বে তিনি আওয়ামী লীগের প্রভাববলয়ের অধীনে থেকে মাদক ব্যবসার কার্যক্রম পরিচালনা করতেন বলে অভিযোগ রয়েছে। বর্তমানে তিনি সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে। তবে অভিযোগ রয়েছে, রাজনৈতিক পরিচয় পরিবর্তন হলেও তার কার্যক্রমে পরিবর্তন আসেনি।
স্থানীয়দের দাবি, এলাকায় দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ শোনা গেলেও বিষয়টি নিয়ে প্রকাশ্যে খুব কম মানুষ কথা বলতে সাহস করেন। অভিযোগ রয়েছে, তার বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় নানা আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
এদিকে স্থানীয় কয়েকজনের অভিযোগ, মাদকের বিস্তার যুবসমাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে এবং এ ধরনের অভিযোগের বিষয়ে যথাযথ তদন্ত হওয়া প্রয়োজন। তারা সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেছেন।
তবে রিপন শেখের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। তার মন্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
'আই নিউজ বিডি' অ্যাপ
टिप्पणियाँ 0