মাদক ও চোরাচালান দমনে অবদানে জেলার শ্রেষ্ঠ ওসি দোয়ারাবাজার থানার… | আই নিউজ বিডি

মাদক ও চোরাচালান দমনে অবদানে জেলার শ্রেষ্ঠ ওসি দোয়ারাবাজার থানার তরিকুল ইসলাম।

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:
 সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন দোয়ারাবাজার থানার ওসি মো. তরিকুল ইসলাম তালুকদার। এপ্রিল-মে মাসে মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, চোরাচ..
Eidok-এ শেয়ার
মাদক ও চোরাচালান দমনে অবদানে জেলার শ্রেষ্ঠ ওসি দোয়ারাবাজার থানার তরিকুল ইসলাম।
ছবি: সংগৃহীত

 

 

সোমবার (১৮ মে) সুনামগঞ্জ জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত জেলা পুলিশ কল্যাণ সভায় তাকে শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা সনদ ও পুরস্কার প্রদান করা হয়।

 

পুরস্কার তুলে দেন সিলেট রেঞ্জের নবযোগদানকৃত ডিআইজি (উপ-পুলিশ মহাপরিদর্শক) ড. মো. জিল্লুর রহমান এবং সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) এবিএম জাকির হোসেন।

এসময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (ছাতক-দোয়ারা সার্কেল) শেখ মোহাম্মদ মুরসালিনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন থানার অফিসার ইনচার্জরা।

পুরস্কার প্রাপ্তির পর প্রতিক্রিয়ায় দোয়ারাবাজার থানার ওসি মো. তরিকুল ইসলাম তালুকদার বলেন, “দোয়ারাবাজার থানাকে সকল শ্রেণি-পেশার মানুষের আস্থার জায়গা হিসেবে গড়ে তুলতে কাজ করছি। মাদক, জুয়া ও চোরাচালানমুক্ত একটি নিরাপদ উপজেলা গঠনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। নাগরিকদের বৈষম্যমুক্ত সেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে থানার সকল কর্মকর্তা জেলা পুলিশ সুপারের নির্দেশনায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।”

তিনি আরও বলেন, “জেলায় শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়া শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়, এটি দোয়ারাবাজার থানা পুলিশের সম্মিলিত সাফল্য। ভবিষ্যতেও জনগণের আস্থা অর্জনে সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যেতে চাই।”

ভালো কাজের এ ধারা অব্যাহত রাখতে তিনি পুলিশ সদস্য ও সর্বস্তরের জনগণের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি ज़िला समाचार খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 15 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু ज़िला समाचार রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 20 Views সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী ज़िला समाचार সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী 34 Views মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী ज़िला समाचार মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী 30 Views কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ज़िला समाचार কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত 17 Views ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ ज़िला समाचार ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ 22 Views মিরসরাইয়ে দারুল উলুম মাদ্রাসায় ২৯ হাফেজ ও ২০ মারকায শিক্ষার্থীকে সংবর্ধনা ज़िला समाचार মিরসরাইয়ে দারুল উলুম মাদ্রাসায় ২৯ হাফেজ ও ২০ মারকায শিক্ষার্থীকে সংবর্ধনা 15 Views