জবিস্থ চাপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাহিদ , সাধারণ… | আই নিউজ বিডি

জবিস্থ চাপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাহিদ , সাধারণ সম্পাদক বাসার

****
Eidok-এ শেয়ার
জবিস্থ চাপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাহিদ , সাধারণ সম্পাদক বাসার
ছবি: সংগৃহীত

রাকিব খান, জবি প্রতিনিধি 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি)অধ্যয়নরত চাপাইনবাবগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন “চাপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদ” এর আগামি এক বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নাহিদ হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাসার আলি।


সোমবার (১৭ মে) সভাপতি (সাবেক) মোঃ আশিক ইসলাম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।


নবনির্বাচিত কমিটির ঘোষণা পর সংগঠনের শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। কমিটি ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক শিক্ষার্থীদের উদ্দেশ্যে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

সভাপতি নাহিদ হাসান বলেন, “চাপাইনবাবগঞ্জ জেলার শিক্ষার্থীদের একত্রিত করা, তাদের শিক্ষাগত ও মানসিক উন্নয়নে পাশে থাকা এবং একটি সুসংগঠিত প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা সবাইকে সঙ্গে নিয়ে একটি শক্তিশালী ও কার্যকর সংগঠন গড়ে তুলতে চাই।”


সাধারণ সম্পাদক বাসার আলি বলেন, “আমরা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চাই। বিশেষ করে নতুন শিক্ষার্থীদের সহযোগিতা, আবাসন সমস্যা সমাধান এবং বিভিন্ন একাডেমিক সহায়তায় সংগঠনকে আরও সক্রিয় করা হবে। সবাইকে নিয়ে একটি পরিবার হিসেবে কাজ করতে চাই।”

কমিটির সিনিয়র সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন উম্মে মাবুদা,মমিনুল হক,ওমর ফারুক, মোঃ সোহেল রানা, মোঃ বায়েজিদ,মোঃ দুরুল হুদা। সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন সিহাব আলি, আব্দুল হামিদ, মাসুম আলি, আসমাউল হক ও পলাশ উদ্দিন।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে পলাশ উদ্দিন পরশ, ইসমাইল হোসেন, ফিরোজ আলি, আবুজার গিফারি ও শরিফা আক্তার পান্না নির্বাচিত হয়েছেন। এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে আব্দুল আহাদ নির্বাচিত হয়েছেন।

নতুন নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সংগঠনের অন্যান্য সদস্যরা আশা প্রকাশ করেন, তাদের হাত ধরে সংগঠনটি আরও গতিশীল ও কার্যকর ভূমিকা পালন করবে।

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

নেত্রকোনার পূর্বধলায় ২৩ শিক্ষকের মধুপুর সফর: তথ্য গোপনের অভিযোগ ও শিক্ষা অফিসের রহস্যময় প্রতিবেদন Religion et Éducation নেত্রকোনার পূর্বধলায় ২৩ শিক্ষকের মধুপুর সফর: তথ্য গোপনের অভিযোগ ও শিক্ষা অফিসের রহস্যময় প্রতিবেদন 5 Views সুন্দরবনের দুবলার চরে রাসপূর্ণিমা উপলক্ষে কঠোর নিরাপত্তাবেষ্টনী: মেলাহীন আয়োজনে নজরদারি বাড়াল বন বিভাগ Religion et Éducation সুন্দরবনের দুবলার চরে রাসপূর্ণিমা উপলক্ষে কঠোর নিরাপত্তাবেষ্টনী: মেলাহীন আয়োজনে নজরদারি বাড়াল বন বিভাগ 66 Views ইবিস্থ নেত্রকোণা জেলা ছাত্রকল্যাণের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা Religion et Éducation ইবিস্থ নেত্রকোণা জেলা ছাত্রকল্যাণের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা 119 Views জাতীয় শিক্ষা সপ্তাহে দিনাজপুরে চতুর্থবারের মতো শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন শাহজাহান আলী সাজু Religion et Éducation জাতীয় শিক্ষা সপ্তাহে দিনাজপুরে চতুর্থবারের মতো শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন শাহজাহান আলী সাজু 259 Views কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত Religion et Éducation কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত 94 Views কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত Religion et Éducation কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত 68 Views হাঁসের মাংস ও রুটির ভোজে মুকসুদপুর প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলা Religion et Éducation হাঁসের মাংস ও রুটির ভোজে মুকসুদপুর প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলা 99 Views