‎রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী অমিত | আই নিউজ বিডি

‎রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী অমিত

বিশেষ প্রতিনিধিঃ
‎
‎বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।..
Eidok-এ শেয়ার
‎রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী অমিত
ছবি: সংগৃহীত

‎রোববার বেলা সাড়ে ১১টায় প্রথমে বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ কেন্দ্রটির সার্বিক কর্মকাণ্ড নিয়ে ভিডিও ডকুমেন্টারি উপস্থাপন করা হয়। 
‎
‎মতবিনিময় সভায় বিদ্যুৎ প্রতিমন্ত্রী অমিত রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, এটি নতুন পাওয়ার প্লান্ট, এর যন্ত্রপাতিও আধুনিক।
‎
‎সুতরাং কোনো প্রকার যান্ত্রিক ত্রুটির অজুহাতে যেন এটি যখন-তখন শাটডাউন না হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রকৌশলীসহ সবাইকে সজাগ ও সতর্ক থাকার তাগিদ দেন তিনি। 
তিনি আরো বলেন, এই কেন্দ্রের আশপাশের মানুষের কল্যাণে কাজ করতে হবে। যাতে এলাকার মানুষ এ প্রকল্প থেকে সুফল ভোগ করতে পারেন।
‎
‎বিশেষ করে স্থানীয়দের স্বাস্থ্য সেবায় ভূমিকা রাখার পরামর্শ দেন। এছাড়া কেন্দ্রটির চারপাশের মানুষকে চাহিদানুযায়ী পর্যায়ক্রমে সেবা প্রদানেরও তাগিদ দেন তিনি।
‎পরে পুরো কেন্দ্রটি ঘুরে দেখেন প্রতিমন্ত্রী অমিত। এ সময় তার সঙ্গে ছিলেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও রামপাল কেন্দ্রের কর্মকর্তারা।

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy

Những bài viết liên quan

মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় Tin tức quận মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 36 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি Tin tức quận রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 33 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি Tin tức quận খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 57 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু Tin tức quận রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 47 Views সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী Tin tức quận সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী 49 Views মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী Tin tức quận মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী 38 Views কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত Tin tức quận কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত 34 Views