দোয়ারাবাজার মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন। | আই নিউজ বিডি

দোয়ারাবাজার মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন। 

দোয়ারাবাজার প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় দোয়ারাবাজার থানা পুলিশের দায়ের করা একটি মামলাকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন করেছেন মামলার অভিযুক্ত তিন ব্যক্তি।..
Eidok-এ শেয়ার
দোয়ারাবাজার মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন। 
ছবি: সংগৃহীত

 


শুক্রবার (১৫ মে) দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অভিযুক্তদের একজন। লিখিত বক্তব্যে বলা হয়, উপজেলার একটি বালু উত্তোলন সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে একটি মহল সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও হয়রানির উদ্দেশ্যে পুলিশকে ভুল তথ্য দিয়ে মিথ্যা মামলা দায়ের করিয়েছে। প্রকৃত ঘটনার সঙ্গে তাদের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলেও দাবি করেন তারা।

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একটি কুচক্রী মহল নানা উপায়ে তাদের বিরুদ্ধে অপপ্রচার ও হয়রানিমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। সম্প্রতি পুলিশের দায়ের করা মামলায় সম্পূর্ণ মিথ্যাভাবে নিরীহ ও নিরপরাধ ব্যক্তিদের আসামি করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।

এ সময় উপস্থিত ছিলেন মামলার পাঁচ আসামির মধ্যে তিনজন। তারা হলেন সদর ইউনিয়নের মাছিমপুর গ্রামের বাসিন্দা আঃ আজিদ (৪০), পিতা-মৃত আহমদ আলী; সুরমা ইউনিয়নের শরীফপুর গ্রামের বাসিন্দা আব্দুর রহমান (৩০), পিতা-ছৈয়দ আহমদ এবং মইমুদ্দিন (৩৫), পিতা-মৃত আঃ ছমাদ।

সংবাদ সম্মেলনে তারা বলেন, “আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করা হোক। মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি করা কখনোই কাম্য নয়।”
বক্তারা প্রশাসনের সুদৃষ্টি কামনা করে অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করার আহ্বান জানান এবং তাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

এ বিষয়ে জানতে চাইলে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার বলেন, “তদন্ত সাপেক্ষে মামলা দায়ের করা হয়েছে। অভিযানের সময় তারা পালিয়ে গিয়েছিল।”

Comments 0

No comments found

Related News Articles

সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? Crime সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? 15 Views মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ Crime মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ 18 Views গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম Crime গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 89 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার Crime নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 81 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের Crime দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 62 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা Crime দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 104 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত Crime সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 78 Views