বিরলে ইজিপিপি কর্মসূচির আওতায় বগুলাখাড়ী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন এমপি পিনাক চৌধুরী.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বিরলে ইজিপিপি কর্মসূচির আওতায় বগুলাখাড়ী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন এমপি পিনাক চৌধুরী..

Abu Rayhan avatar   
Abu Rayhan
বিরলে ইজিপিপি কর্মসূচির আওতায় বগুলাখাড়ী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন এমপি পিনাক চৌধুরী..
বিরলে ইজিপিপি কর্মসূচির আওতায় বগুলাখাড়ী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন এমপি পিনাক চৌধুরী..
ছবি: সংগৃহীত
বিরলে ইজিপিপি কর্মসূচির আওতায় বগুলাখাড়ী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন এমপি পিনাক চৌধুরী..

অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী (ইজিপিপি) এর আওতায় দিনাজপুরের বিরল উপজেলার ০৫ নং বিরল ইউনিয়নের বগুলাখাড়ী খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ পিনাক চৌধুরী এমপি।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, খাল পুনঃখননের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসন, কৃষি কার্যক্রমে সুবিধা বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি ইজিপিপি কর্মসূচির আওতায় অতি দরিদ্র মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কোন মন্তব্য পাওয়া যায়নি

News Card Generator