আমতলীর দঃ তক্তাবুনিয়া গুচ্ছ গ্রামের বেহাল অবস্থা, দুর্ভোগে বাসিন্দারা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

আমতলীর দঃ তক্তাবুনিয়া গুচ্ছ গ্রামের বেহাল অবস্থা, দুর্ভোগে বাসিন্দারা..

ফরিদ হোসেন খিজির avatar   
ফরিদ হোসেন খিজির
আমতলীর দঃ তক্তাবুনিয়া গুচ্ছ গ্রামের বেহাল অবস্থা, দুর্ভোগে বাসিন্দারা..
আমতলীর দঃ তক্তাবুনিয়া গুচ্ছ গ্রামের বেহাল অবস্থা, দুর্ভোগে বাসিন্দারা..
ছবি: সংগৃহীত
****
  • বরগুনার আমতলী উপজেলার দঃ তক্তাবুনিয়া গ্রামের গুচ্ছ গ্রামের ঘরগুলোর অবস্থা বর্তমানে অত্যন্ত বেহাল। দীর্ঘদিন সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে ঘরগুলোর টিনের ছাউনি, দেয়াল ও লোহার কাঠামো নষ্ট হয়ে গেছে। অনেক ঘরের চালা ভেঙে পড়ার উপক্রম হয়েছে, ফলে জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছেন বাসিন্দারা।

সরেজমিনে দেখা যায়, অধিকাংশ ঘরের টিনে মরিচা ধরেছে এবং বিভিন্ন স্থানে টিন খুলে গেছে। চারপাশে ঝোপঝাড় ও আগাছা জন্মে পরিবেশ অপরিচ্ছন্ন হয়ে পড়েছে। সামান্য বৃষ্টি হলেই ঘরের ভেতরে পানি ঢুকে পড়ে বলে জানিয়েছেন স্থানীয়রা।

গুচ্ছ গ্রামের বাসিন্দারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সংস্কারের দাবি জানানো হলেও এখনো কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বিশেষ করে বর্ষা মৌসুম ও ঝড়ের সময় তাদের দুর্ভোগ আরও বেড়ে যায়। শিশু ও বৃদ্ধদের নিয়ে আতঙ্কের মধ্যে থাকতে হয় বলে জানান তারা।

স্থানীয় বাসিন্দারা দ্রুত গুচ্ছ গ্রামের ঘরগুলো সংস্কার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

Walang nakitang komento


News Card Generator