ভালুকায় অবসরপ্রাপ্ত যৌথ বাহিনী ঐক্য পরিষদের আলোচনা সভা ও কমিটি গঠন.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ভালুকায় অবসরপ্রাপ্ত যৌথ বাহিনী ঐক্য পরিষদের আলোচনা সভা ও কমিটি গঠন..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
ভালুকায় অবসরপ্রাপ্ত যৌথ বাহিনী ঐক্য পরিষদের আলোচনা সভা ও কমিটি গঠন..
ভালুকায় অবসরপ্রাপ্ত যৌথ বাহিনী ঐক্য পরিষদের আলোচনা সভা ও কমিটি গঠন..
ছবি: সংগৃহীত
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১১ ভালুকা আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় অবসরপ্রাপ্ত যৌথ বাহিনীর সদস্যদের উদ্যোগে আলোচনা সভা ও কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে। সমাজে শৃঙ্খলা রক্ষা, জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতকল্পে কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

শুক্রবার (১৫ মে) বিকেলে উপজেলার একটি মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১১ ভালুকা আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।

সভায় বক্তারা বলেন, অবসরপ্রাপ্ত সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসার ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অভিজ্ঞতা সমাজের উন্নয়ন ও নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তরুণ সমাজকে সচেতন করা, মাদক ও অপরাধ প্রতিরোধ, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং মানবিক কার্যক্রম পরিচালনায় সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত অবসরপ্রাপ্ত সদস্যরা বলেন, দেশের সেবায় দায়িত্ব পালন শেষে এখন সমাজকল্যাণমূলক কার্যক্রমে নিজেদের সম্পৃক্ত রাখতে চান তারা। এজন্য পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে বিভিন্ন সামাজিক উদ্যোগ বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে ভালুকা উপজেলা অবসরপ্রাপ্ত যৌথ বাহিনী ঐক্য পরিষদের একটি কমিটি গঠন করা হয়। এসময় বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় জনপ্রতিনিধি ও অবসরপ্রাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Nema komentara


News Card Generator