কালীগঞ্জে যুবককে কুপিয়ে হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কালীগঞ্জে যুবককে কুপিয়ে হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার..

MD MOLLAH avatar   
MD MOLLAH
কালীগঞ্জে যুবককে কুপিয়ে হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার..
কালীগঞ্জে যুবককে কুপিয়ে হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার..
ছবি: সংগৃহীত
****

কালীগঞ্জে যুবককে কুপিয়ে হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার ১
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালীগঞ্জ থানা এলাকায় যুবককে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় দায়েরকৃত মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, কালীগঞ্জ থানাধীন দেওপাড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে আমির হোসেনকে গত ২৭ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে দেওপাড়া মসজিদের পেছনের পাকা সড়কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। এ ঘটনায় অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয় চৈতারপাড়া এলাকার সজিব মিয়া (২৯) কে। তিনি সোবুজ মিয়ার ছেলে।
বর্তমানে আহত আমির হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এ চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় কালীগঞ্জ থানায় মামলা নং-০১, তারিখ ০১/০৫/২০২৬ ইং, দায়ের করা হয়। মামলায় পেনাল কোডের ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/১১৪/৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ মাসুদ রানা শামীম সঙ্গীয় ফোর্সসহ গত ১৪ মে ২০২৬ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘোড়াশাল ব্রিজ এলাকা থেকে অভিযুক্ত সজিব মিয়াকে গ্রেপ্তার করেন।
পরে গ্রেপ্তারকৃত আসামিকে রিমান্ড আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Aucun commentaire trouvé


News Card Generator