গাজীপুর মন্ত্রিসভায় প্রতিনিধিত্ব না থাকায় জনমনে হতাশা, ফজলুল হক মিলনকে মন্ত্রী হিসেবে দেখতে চায় জনগণ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

গাজীপুর মন্ত্রিসভায় প্রতিনিধিত্ব না থাকায় জনমনে হতাশা, ফজলুল হক মিলনকে মন্ত্রী হিসেবে দেখতে চায় জনগণ..

MD MOLLAH avatar   
MD MOLLAH
গাজীপুর মন্ত্রিসভায় প্রতিনিধিত্ব না থাকায় জনমনে হতাশা, ফজলুল হক মিলনকে মন্ত্রী হিসেবে দেখতে চায় জনগণ..
গাজীপুর মন্ত্রিসভায় প্রতিনিধিত্ব না থাকায় জনমনে হতাশা, ফজলুল হক মিলনকে মন্ত্রী হিসেবে দেখতে চায় জনগণ..
ছবি: সংগৃহীত
****

গাজীপুর মন্ত্রিসভায় প্রতিনিধিত্ব না থাকায় জনমনে হতাশা, ফজলুল হক মিলনকে মন্ত্রী হিসেবে দেখতে চায় জনগণ
 কালীগঞ্জ  (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুর শুধু একটি জেলা নয়, এটি দেশের অন্যতম বৃহৎ শিল্পাঞ্চল এবং লাখো শ্রমজীবী মানুষের বসবাসের কেন্দ্র। দেশের সর্বোচ্চ ভোটারসংখ্যার নির্বাচনী এলাকাগুলোর অন্যতম এই জেলাটি দীর্ঘদিন ধরেই পরিবহন সংকট, শিল্প দূষণ, নগর পরিকল্পনার অভাব ও শ্রমিকদের ন্যায্য মজুরির মতো গুরুত্বপূর্ণ সমস্যায় জর্জরিত। এসব সমস্যা সমাধানে জাতীয় পর্যায়ে কার্যকর ভূমিকা ও সরকারি নীতিনির্ধারণে সক্রিয় অংশগ্রহণের দাবি জানিয়ে আসছেন জেলার সাধারণ মানুষ।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মন্ত্রিপরিষদে প্রতিনিধিত্ব থাকলে জেলার উন্নয়ন ও নাগরিক সমস্যাগুলো সরাসরি সরকারের উচ্চপর্যায়ে উপস্থাপনের সুযোগ তৈরি হয়। পাশাপাশি উন্নয়ন বরাদ্দ ও বিভিন্ন প্রকল্প বাস্তবায়নেও অগ্রাধিকার পাওয়া সহজ হয়। কিন্তু বর্তমান সরকারের মন্ত্রিসভায় গাজীপুর জেলার কোনো প্রতিনিধি স্থান না পাওয়ায় জনমনে হতাশা তৈরি হয়েছে।
এর আগে তত্ত্বাবধায়ক সরকারের সময়েও গাজীপুর মন্ত্রিপরিষদের বাইরে ছিল। তবে সেটিকে তখনকার রাজনৈতিক বাস্তবতার কারণে সাময়িক পরিস্থিতি হিসেবে দেখা হয়েছিল। কিন্তু এবার নির্বাচিত সরকারের আমলেও একই চিত্রের পুনরাবৃত্তি হওয়ায় জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আলোচনা ও ক্ষোভ দেখা দিয়েছে।
স্থানীয় সচেতন মহল বলছে, নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো উন্নয়ন ও প্রতিনিধিত্বের নানা প্রতিশ্রুতি দিলেও নির্বাচন শেষে সেই প্রতিশ্রুতির বাস্তব প্রতিফলন দেখা যায় মন্ত্রিসভা গঠনের মাধ্যমে। গাজীপুরের জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধিদের জাতীয় সংসদে পাঠালেও নীতিনির্ধারণের মূল কেন্দ্র মন্ত্রিপরিষদে জেলার কোনো কণ্ঠস্বর না থাকায় তারা নিজেদের বঞ্চিত মনে করছেন।
গাজীপুরের সর্বস্তরের জনগণের প্রত্যাশা, জেলা বিএনপির আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সফল কেন্দ্রীয় সভাপতি, স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং গাজীপুর-৫ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য একে এম ফজলুল হক মিলন-কে ভবিষ্যতে মন্ত্রিপরিষদে অন্তর্ভুক্ত করা হবে। তাদের বিশ্বাস, মাটি ও মানুষের নেতা হিসেবে পরিচিত এই রাজনীতিক মন্ত্রিসভায় স্থান পেলে গাজীপুরের দীর্ঘদিনের সমস্যা ও উন্নয়ন প্রত্যাশা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
স্থানীয়দের প্রত্যাশা, গাজীপুরের এই অনুপস্থিতি দীর্ঘস্থায়ী হবে না এবং অচিরেই জেলার জন্য কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator