মাদক কারবারিদের হামলায় দুই পুলিশ সদস্য আহত, হাতকড়াসহ পালাল আটক আসামি.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মাদক কারবারিদের হামলায় দুই পুলিশ সদস্য আহত, হাতকড়াসহ পালাল আটক আসামি..

Akm Kaysarul Alam avatar   
Akm Kaysarul Alam
মাদক কারবারিদের হামলায় দুই পুলিশ সদস্য আহত, হাতকড়াসহ পালাল আটক আসামি..
মাদক কারবারিদের হামলায় দুই পুলিশ সদস্য আহত, হাতকড়াসহ পালাল আটক আসামি..
ছবি: সংগৃহীত
এ কে এম কায়সারুল আলম, লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় মাদকবিরোধী অভিযানে গিয়ে মাদক কারবারিদের হামলার শিকার হয়েছেন পুলিশের দুই সহকারী উপপরিদর্শক (এএসআই)। হামলার সুযোগে হাতকড়া পরা এক আটক আসামি পালিয়ে যায়।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের মধ্যসিঙ্গিমারী গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন হাতীবান্ধা থানার এএসআই আইয়ুব আলী ও এএসআই রফিকুল ইসলাম। পরে তারা হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যসিঙ্গিমারী এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে এক মাদক কারবারিকে আটক করে পুলিশ। এ সময় তাকে হাতকড়া পরানো হয়। তবে আটক হওয়ার খবর ছড়িয়ে পড়লে সংঘবদ্ধ মাদক কারবারিরা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়।
হামলায় দুই পুলিশ সদস্য আহত হন এবং হামলাকারীরা আটক ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার সুযোগ তৈরি করে। পরে আসামি হাতকড়াসহ পালিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। তদন্তের স্বার্থে সংশ্লিষ্টদের পরিচয় এখনই প্রকাশ করা হয়নি।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী বলেন, “মাদক কারবারিদের হামলায় আমাদের দুই কর্মকর্তা আহত হয়েছেন। পালিয়ে যাওয়া আসামি ও হামলাকারীদের গ্রেপ্তারে জোর অভিযান পরিচালনা করা হচ্ছে। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।”

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator