‎মোংলায় ট্রলার থেকে নদীতে পড়ে মাঝি নিখোঁজ | আই নিউজ বিডি

‎মোংলায় ট্রলার থেকে নদীতে পড়ে মাঝি নিখোঁজ

‎বিশেষ প্রতিনিধিঃ
‎
‎মোংলায় ট্রলার থেকে নদীতে পড়ে মাঝি নিখোঁজ
‎বাগেরহাটের মোংলায় ট্রলার থেকে পড়ে হোসেন মোড়ল (৪০) নামে এক ট্রলার মাঝি নিখোঁজ হয়েছেন।..
Eidok-এ শেয়ার
‎মোংলায় ট্রলার থেকে নদীতে পড়ে মাঝি নিখোঁজ
ছবি: সংগৃহীত

‎বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিক পৌর শহরের লেবার ঘাট এলাকায় মোংলা নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ মাঝি দাকোপের চালনা এলাকার মৃত  ইউনুস মোড়লের ছেলে। এ সময় ট্রলারে হোসেনের স্ত্রীসহ ৬ বছরের কন্য সন্তান সাথে ছিলো। মোংলা ফায়ার সার্ভিসের টিম লিডার দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
‎
‎স্থানীয়রা জানান, হোসেন প্রতিদিনই চালনা থেকে বিভিন্ন হ্যাচারীর মাছের পোনা নিয়ে মোংলায় আসতেন। এদিন রেডিস্টার হ্যাচারির পোনা নিয়ে মোংলায় আসার পর ট্রলার থেকে নামতে গিয়ে হঠাৎ মাথা ঘুরে নদীতে পড়ে তলিয়ে যান তিনি। এ সময় তার স্ত্রী চিৎকার শুরু করলে হোসেনের সহযোগী হ স্থানীয়রা সাথে সাথে নদীতে লাফিয়ে হোসেনকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়।
‎খবর পেয়ে মোংলা ফায়ার সার্ভিসের ডুবরি দল, নৌ বাহিনীর ডুবরি দল এবং কোষ্টগার্ডের ডুবরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
‎
‎শেষ খবর পাওয়া পর্যন্ত হোসেন মোড়ল উদ্ধার করা সম্ভব হয়নি।
‎ মোংলা ফায়ার সার্ভিসের টিম লিডার  দেলোয়ার হোসেন জানান, নিখোঁজের খবর শোনার সাথে সাথে আমরা ঘটনাস্থলে পৌছে উদ্ধার অভিযান শুরু করি। হোসেন মোড়ল উদ্ধার না হওয়া পর্যন্ত এ উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। বর্তমানে ফায়ার সার্ভিসের ডুবুরি দলসহ নৌ বাহিনীর ডুবরি দল এবং কোষ্টগার্ডের ডুবরি দল নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছে।

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা أخبار المنطقة মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 3 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ أخبار المنطقة ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 25 Views ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা أخبار المنطقة ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 58 Views ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার أخبار المنطقة ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 25 Views ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার أخبار المنطقة ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 47 Views জলবায়ু সম্মেলনে কৃষকের ন্যায্য অধিকার ও অর্থায়নের দাবিতে ডুমুরিয়ার চুকনগরে খালি থালা মিছিল أخبار المنطقة জলবায়ু সম্মেলনে কৃষকের ন্যায্য অধিকার ও অর্থায়নের দাবিতে ডুমুরিয়ার চুকনগরে খালি থালা মিছিল 52 Views ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি শহিদুল ইসলাম বাবুলের أخبار المنطقة ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি শহিদুল ইসলাম বাবুলের 33 Views