যশোরে সাড়ে ৪ হাজার পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার | আই নিউজ বিডি

যশোর

যশোরে সাড়ে ৪ হাজার পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

****
Eidok-এ শেয়ার
যশোরে সাড়ে ৪ হাজার পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক অভিযানে সাড়ে চার হাজার পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ইমরান হোসেন নামের এক যুবককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে)  দুপুর ১টার দিকে পুলেরহাট-রাজগঞ্জ সড়কের গোয়ালদাহ মাঠপাড়া এলাকায় চেকপোস্ট বসিয়ে তাঁকে আটক করা হয়। এসময় তাঁর ব্যবহৃত মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

আটক ইমরান হোসেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছী গ্রামের হবির রহমানের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের পরিদর্শক নাজমুল হোসেন খান জানান, গোপন সূত্রে খবর আসে সাতক্ষীরা থেকে বিপুল পরিমাণ মাদক নিয়ে এক ব্যক্তি যশোরের দিকে আসছেন।

তথ্যের ভিত্তিতে ওই সড়কে অবস্থান নেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। ইমরান মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে সন্দেহবশত তাঁকে থামানো হয়।

পরে তল্লাশি চালিয়ে মোটরসাইকেলের সিটের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা সাড়ে চার হাজার পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর। এই ঘটনায় অভিযুক্ত ইমরানের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার 32 ভিউ সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জেলার খবর সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 31 ভিউ শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা জেলার খবর শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা 44 ভিউ মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন জেলার খবর মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 61 ভিউ সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া জেলার খবর সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া 59 ভিউ সদরপুরে  বহু বিবাহ কান্ডে  ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক জেলার খবর সদরপুরে বহু বিবাহ কান্ডে ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক 313 ভিউ উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ জেলার খবর উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ 58 ভিউ