ঠাকুরগাঁওয়ে তিনদিনব্যাপী এফ এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন | আই নিউজ বিডি

ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে তিনদিনব্যাপী এফ এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

****
Eidok-এ শেয়ার
ঠাকুরগাঁওয়ে তিনদিনব্যাপী এফ এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও, সংবাদদাতা ।।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এর উদ্যোগে তিনদিনব্যাপী “এফ এ (ফিন্যান্সিয়াল অ্যাসোসিয়েট)” প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকালে রাণীশংকৈল জোন অফিসে আয়োজিত এ কর্মশালায় প্রতিষ্ঠানের কর্মকর্তা, প্রশিক্ষক ও মাঠপর্যায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এতে সভাপতিত্ব করেন রাণীশংকৈল জোন প্রধান মরিয়ম বেগম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসভিপি ও এরিয়া প্রধান দিনাজপুর খুরশেদ আলম। এছাড়াও উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট ও বিভাগীয় প্রধান ট্রেনিং ও এজেন্সী মাহবুব নূরুজ্জামান, মনিটরিং ইনচার্জ ঠাকুরগাঁও মনির হোসেন, সিনিয়র ফেকাল্টি মেম্বার মোসলেম উদ্দিন আহমেদ এবং রাণীশংকৈল জোনের এজিএম আসাদুজ্জামান আসাদসহ অন্যান্য কর্মকর্তারা।

প্রধান অতিথির বক্তব্যে খুরশেদ আলম বলেন, “একজন দক্ষ ও প্রশিক্ষিত ফিন্যান্সিয়াল অ্যাসোসিয়েট শুধু প্রতিষ্ঠানের উন্নয়নেই নয়, বরং মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।” তিনি আরও উল্লেখ করেন, প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীরা ভবিষ্যতে গ্রাহকদের কাছে বিমা সেবাকে আরও সহজ ও বিশ্বাসযোগ্য করে তুলতে সক্ষম হবেন।

প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীদের জন্য তাত্ত্বিক ও ব্যবহারিক উভয় ধরনের সেশন রাখা হয়েছে। এতে গ্রাহক সম্পর্ক উন্নয়ন, আধুনিক বিপণন কৌশল, ডিজিটাল সেবা ব্যবস্থাপনা এবং বিমা সচেতনতা বৃদ্ধির বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এই কর্মশালার মাধ্যমে স্থানীয় পর্যায়ে দক্ষ বিমাকর্মী তৈরির পাশাপাশি কর্মসংস্থানের নতুন সুযোগও সৃষ্টি হবে।

 

 

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

গোপন আস্তানায় ও ভার্চুয়াল প্ল্যাটফর্মে আওয়ামী লীগের পুনর্গঠন প্রচেষ্টা: রাজপথে বাড়ছে অস্থিরতা Andere গোপন আস্তানায় ও ভার্চুয়াল প্ল্যাটফর্মে আওয়ামী লীগের পুনর্গঠন প্রচেষ্টা: রাজপথে বাড়ছে অস্থিরতা 35 Views অনিশ্চয়তার মুখে বাংলাদেশের পোশাক শিল্প: ২১০ কারখানা বন্ধের আশঙ্কায় শ্রমিক অসন্তোষ Andere অনিশ্চয়তার মুখে বাংলাদেশের পোশাক শিল্প: ২১০ কারখানা বন্ধের আশঙ্কায় শ্রমিক অসন্তোষ 56 Views ভালুকা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদে এস এম আদিল আহাম্মেদের প্রত্যাশা Andere ভালুকা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদে এস এম আদিল আহাম্মেদের প্রত্যাশা 194 Views বোয়ালমারীতে রুকইয়াহ ও তদবীর প্রশিক্ষণার্থীদের মিলনমেলা Andere বোয়ালমারীতে রুকইয়াহ ও তদবীর প্রশিক্ষণার্থীদের মিলনমেলা 73 Views ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের, যান চলাচল বন্ধ Andere ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের, যান চলাচল বন্ধ 48 Views ডায়াবেটিস মোকাবিলায় সমন্বিত স্বাস্থ্যসেবা ও জনসচেতনতার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ Andere ডায়াবেটিস মোকাবিলায় সমন্বিত স্বাস্থ্যসেবা ও জনসচেতনতার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ 131 Views শাহজালাল বিমানবন্দরে ১ কোটি ১৩ লাখ টাকার চোরাচালান জব্দ: সক্রিয় সিন্ডিকেটের নতুন কৌশল Andere শাহজালাল বিমানবন্দরে ১ কোটি ১৩ লাখ টাকার চোরাচালান জব্দ: সক্রিয় সিন্ডিকেটের নতুন কৌশল 104 Views