বোয়ালমারীতে নছিমন উল্টে চালক নিহত | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বোয়ালমারীতে নছিমন উল্টে চালক নিহত

Faridpur Desk avatar   
Faridpur Desk
বোয়ালমারীতে নছিমন উল্টে চালক নিহত
বোয়ালমারীতে নছিমন উল্টে চালক নিহত
ছবি: সংগৃহীত
ইকবাল হোসেন লিমন, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা দাদপুর ইউনিয়নর নছিমন উল্টে এক চালক নিহত হয়েছে। বুধবার বিকেলে কুন্দারদিয়া মধ্যপাড়া জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত সোহাগ মোল্যা (১৭) উপজেলার গুনবহা ইউনিয়নের অমৃতনগর গ্রামের কামাল মোল্যার ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বোয়ালমারী পৌর বাজারের নাটমন্দির এলাকায় সাধন কুমার সাহার মেসার্স সাহা স্টোরের ডিলার পয়েন্ট থেকে বিস্কুট ও জুস বোঝাই করে একটি নছিমন বিভিন্ন এলাকায় দোকানে দোকানে সরবরাহের উদ্দেশ্যে রওয়ানা দেয় সোহাগ। কুন্দারদিয়া মধ্যপাড়া জামে মসজিদের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমনটি উল্টে যায়। এতে চাপা পড়ে সোহাগ গুরুতর আহত হন। হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। এ দুর্ঘটনায় এক আরোহী আহত হন।

 

বোয়ালমারী থানার ওসি আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator