আইয়ুব হোসেন ছিলেন খুলনার সাংবাদিক জগতের দিকপাল | আই নিউজ বিডি

খুলনা

আইয়ুব হোসেন ছিলেন খুলনার সাংবাদিক জগতের দিকপাল

****
Eidok-এ শেয়ার
আইয়ুব হোসেন ছিলেন খুলনার সাংবাদিক জগতের দিকপাল
ছবি: সংগৃহীত



দৈনিক ইত্তেফাকের সাবেক সিনিয়র রিপোর্টার প্রতিথযশা সাংবাদিক সর্বজন শ্রদ্ধেয় আইয়ুব হোসেনের ২০তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা বলেছেন, আইয়ুব হোসেন ছিলেন খুলনায় সাংবাদিক জগতের দিকপাল। তিনি একজন সৎ, নির্ভীক, সাহসী ও আদর্শিক সাংবাদিক ছিলেন। তার আদর্শ ধারণ করে সাংবাদিকতার নৈতিকতা ও মূল্যবোধ ফিরিয়ে আনতে হবে।

আজ বুধবার  দুপুর ১২টায় খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে সাংবাদিক আইয়ুব হোসেন স্মৃতি পরিষদ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।
আলোচনা সভায় সাংবাদিক আইয়ুব হোসেনের সহকর্মী সিনিয়র ও বর্তমান প্রজম্মের সাংবাদিকরা স্মৃতিচারণ করেন।

বক্তারা বলেন, সাংবাদিক আইয়ুব হোসেন তরুণ সাংবাদিকদের উদ্দেশে বলতেন, ‘একজন প্রকৃত সাংবাদিকের কোনো বন্ধৃ নেই’, সাংবাদিকতার ক্ষেত্রে দলমত ঊর্ধ্বে থেকে নিজের পেশাটাকেই গুরুত্ব দিতে হবে। কাজেই বর্তমান প্রজম্মকে এই বিষয়টিকে মাথায় রেখে সাংবাদিকতা পেশাটাকে মূল্যবোধের জায়গায় নিয়ে যেতে হবে।

বক্তারা আরো বলেন, মহান মুক্তিযুদ্ধে সাংবাদিক আইয়ুব হোসেনের ভূমিকা ছিল অপরিসীম। তিনি মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করতেন। কীর্তিমান ও প্রতিথযশা এই সাংবাদিক তার কর্মের মধ্যে আমাদের মাঝে বেঁচে থাকবেন।

সাংবাদিক আইয়ুব হোসেন স্মৃতি পরিষদের সভাপতি হাসান আহমেদ মোল্লার সভাপতিত্বে এবং খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য মহেন্দ্রনাথ সেনের পরিচালনায় বক্তৃতা করেন, খুলনা সাংবাদিক জগতের আরেক দিকপাল বীর মুক্তিযোদ্ধা ও খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মকবুল হোসেন মিন্টু, প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসান, প্রেসক্লাবের সাবেক আহবায়ক ও মরহুম আইয়ুব হোসেনের ছেলে এনামুল হক, বর্তমান সভাপতি মোস্তফা সরওয়ার, সিনিয়র সাংবাদিক ও এনটিভির খুলনা বিভাগীয় প্রধান মুন্সী আবু তৈয়ব, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, দৈনিক পূর্বাঞ্চলের বার্তা সম্পাদক অমিয় কান্তি পাল, সিনিয়র সাংবাদিক মো. শাহআলম, রাশিদুল ইসলাম, মোজাম্মেল হক হাওলাদার, কাজী শামিম আহমেদ, জিয়াউস সাদাত, সরদার আবু তাহের, মোহাম্মাদ নুরুজ্জামান, শুভ্র শচীন প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, সাংবাদিক সোহেল মাহমুদ, আব্দুর রাজ্জাক রানা, রিতা রানী, দিলিপ বর্মন, আল মামুন প্রিন্সসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে প্রয়াত আইয়ুব হোসেনে স্বরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। সভা শেষে মরহুম আইয়ুব হোসেনের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল ানুষ্ঠিত হয়।

উল্লেখ্য, সাংবাদিক আইয়ুব হোসেন দুরারোগ্যব্যাধী ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০০৬ সালের ১৩ মে মৃত্যুবরণ করেন। তিনি খুলনা সাংবাদিক ইউনিয়নের  (কেইউজে) সভাপতি, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

 

注释 0

没有找到评论

相关文章

মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 区域新闻 মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 36 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 区域新闻 রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 33 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 区域新闻 খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 57 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 区域新闻 রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 47 Views সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী 区域新闻 সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী 49 Views মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী 区域新闻 মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী 38 Views কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত 区域新闻 কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত 34 Views