আইজিপি ব্যাজ পেলেন কাশিয়ানী থানার ওসি মাহফুজুর রহমান

****
Partager sur Eidok
আইজিপি ব্যাজ পেলেন কাশিয়ানী থানার ওসি মাহফুজুর রহমান
Photo : collectée

বাংলাদেশ পুলিশ সপ্তাহ ২০২৬-এ বিশেষ স্বীকৃতিস্বরূপ “আইজিপি ব্যাজ” লাভ করেছেন গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান। এছাড়াও কাশিয়ানী থানায় যোগদানের পর টানা দুইবার তিনি জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হন।

মঙ্গলবার (১২ মে) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশের বার্ষিক পুলিশ সপ্তাহের আনুষ্ঠানিক আয়োজনে মাননীয় মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, ওসি মোহাম্মদ মাহফুজুর রহমানের হাতে এই মর্যাদাপূর্ণ ব্যাজ তুলে দেন। দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও জনসেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবেই তিনি এই সম্মাননা লাভ করেছেন বলে জানা গেছে।

 

ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান কাশিয়ানী থানায় যোগদানের পর থেকে মাদক ও জুয়া প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন দমন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণসহ আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন এবং তার নেতৃত্বে কাশিয়ানী থানায় নাগরিক সেবার মান উল্লেখযোগ্য হারে বেড়েছে। সেবাপ্রত্যাশী মানুষ থানায় এখন আরও সহজে ও দ্রুত সহায়তা পাচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

 

আইজিপি ব্যাজ অর্জনের ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, এই স্বীকৃতি শুধু আমার নয়, এটি কাশিয়ানী থানার প্রতিটি পুলিশ সদস্য এবং কাশিয়ানীবাসীর সম্মিলিত সাফল্য। ইনশাআল্লাহ আগামী দিনগুলোতেও আমি দায়িত্বশীলতা ও নিষ্ঠার সঙ্গে মানুষের পাশে থাকব।” তার এই অর্জনে কাশিয়ানী উপজেলার বিভিন্ন মহল থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

 

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

শ্যামনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে  র‍্যালি, উদ্বোধন ও আলোচনাসভা Nouvelles du district শ্যামনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে  র‍্যালি, উদ্বোধন ও আলোচনাসভা 30 Views বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত Nouvelles du district বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত 47 Views চিরিরবন্দরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত Nouvelles du district চিরিরবন্দরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত 56 Views মুকসুদপুরে দীর্ঘদিন পর আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলা, সংবাদ সম্মেলন Nouvelles du district মুকসুদপুরে দীর্ঘদিন পর আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলা, সংবাদ সম্মেলন 61 Views কর্মসংস্থান ও পুষ্টি নিরাপত্তায় প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরে কালিগঞ্জে উদ্বোধন অনুষ্ঠান Nouvelles du district কর্মসংস্থান ও পুষ্টি নিরাপত্তায় প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরে কালিগঞ্জে উদ্বোধন অনুষ্ঠান 75 Views দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগ ও রাজনৈতিক সংশ্লিষ্ট থেকে অর্থ যোগানের অভিযোগ উঠেছে Nouvelles du district দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগ ও রাজনৈতিক সংশ্লিষ্ট থেকে অর্থ যোগানের অভিযোগ উঠেছে 49 Views গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা: ৩২ কারখানায় উৎপাদন স্থগিত, শিল্পাঞ্চলে চরম অস্থিরতা Nouvelles du district গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা: ৩২ কারখানায় উৎপাদন স্থগিত, শিল্পাঞ্চলে চরম অস্থিরতা 56 Views