মাধবপুরে দুই কোটি টাকার ভারতীয় গলদা চিংড়ির রেণু পোনা জব্দ, পরে খোয়াই নদীতে অবমুক্ত.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মাধবপুরে দুই কোটি টাকার ভারতীয় গলদা চিংড়ির রেণু পোনা জব্দ, পরে খোয়াই নদীতে অবমুক্ত..

Nahid Hasan avatar   
Nahid Hasan
মাধবপুরে দুই কোটি টাকার ভারতীয় গলদা চিংড়ির রেণু পোনা জব্দ, পরে খোয়াই নদীতে অবমুক্ত..
মাধবপুরে দুই কোটি টাকার ভারতীয় গলদা চিংড়ির রেণু পোনা জব্দ, পরে খোয়াই নদীতে অবমুক্ত..
ছবি: সংগৃহীত
****


মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অভিযান চালিয়ে প্রায় দুই কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ গলদা চিংড়ির রেণু পোনা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে জব্দকৃত রেণু পোনাগুলো খোয়াই নদীতে অবমুক্ত করা হয়।
মঙ্গলবার সকালে উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকা থেকে ১০০টি কার্টুন ভর্তি গলদা চিংড়ির রেণু পোনা আটক করা হয়। বিকেল ৩টার দিকে হবিগঞ্জ শহরতলীর মশাজান ব্রিজ এলাকায় এসব রেণু পোনা নদীতে অবমুক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা শরিফুল আলমসহ বিজিবির সদস্যরা।
বিজিবি সূত্র জানায়, জব্দকৃত রেণু পোনার আনুমানিক বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান।
জেলা মৎস্য কর্মকর্তা শরিফুল আলম বলেন, সিলেট বিভাগে গলদা চিংড়ির রেণু পোনার উৎপাদন কম হওয়ায় ভারতীয় চোরাকারবারিরা অবৈধভাবে এসব দেশে পাচারের চেষ্টা করছে। তিনি এ ধরনের অভিযানকে প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator