জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার..
কুড়িগ্রামে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা সদর উপজেলার আলোর ভুবন প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
মেলার উদ্ধোধন করেন উপজেলা নিবাহী কমকতা মোঃ ইসমাইল হোসেন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য কমকতা ইসমত আরা, কৃষি কমকতা নাহিদা আফরিন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কমকতা,মো:আব্দুর রব,সিনিয়ন ডেপুটি ডাইরেক্টর, বিসিসিপি ডা: মো: শহিদুল আলম
প্রমুখ।
সরকারি ও বেসরকারি সংস্থার মোট দশটি স্টলে তাদের বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম প্রদরশন করে। মেলার মূল উদ্দেশ্য ছিল স্থানীয় জনগণের মধ্যে জন্ডার সমতা ও জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা,যাতে তারা জলবায়ু অভিযোজন ও জীবিকায়নে আরও কার্যকর ভূমিকা রাখতে পারে।
বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রেগ্রামস্ (বিসিসিপি) মেলার আয়োজন করে।