গোপালগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সোনালী ব্যাংকের এসপিজি… | আই নিউজ বিডি

গোপালগঞ্জ

গোপালগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সোনালী ব্যাংকের এসপিজি সেবার চুক্তি স্বাক্ষর

মোঃ মামুন মোল্লা গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
Eidok-এ শেয়ার
গোপালগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সোনালী ব্যাংকের এসপিজি সেবার চুক্তি স্বাক্ষর
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সোনালী ব্যাংকের এসপিজি সেবার চুক্তি স্বাক্ষর

শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন আরও সহজ, স্বচ্ছ ও ডিজিটাল করতে সোনালী ব্যাংক পিএলসি’র “Sonali Payment Gateway (SPG)” সেবার আওতায় চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ মে) সকাল ১০টায় গোপালগঞ্জের বাটিকামারি স্কুল অ্যান্ড কলেজে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সোনালী ব্যাংকের কর্মকর্তাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এ চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
চুক্তির ফলে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা বেতন, ভর্তি ফি ও অন্যান্য চার্জ অনলাইনের মাধ্যমে পরিশোধ করতে পারবে। এতে অভিভাবক ও শিক্ষার্থীরা ঘরে বসেই নিরাপদে লেনদেন সম্পন্ন করার সুবিধা পাবেন। পাশাপাশি ব্যাংকিং কার্যক্রমও আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা জানান।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে নগদ লেনদেনের ঝুঁকি কমবে এবং শিক্ষা খাতে প্রযুক্তির ব্যবহার আরও বৃদ্ধি পাবে।
সোনালী ব্যাংক পিএলসি গোপালগঞ্জ প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. আবুল কালাম আজাদ ব্যাংকের পক্ষে এবং বাটিকামারি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. জাহিদুল হুদা প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি বনগ্রাম বাজার শাখার ম্যানেজার মো. নাহিদ হাসান বুলবুল, গোপালগঞ্জ প্রিন্সিপাল অফিসের সিনিয়র অফিসার তন্ময় সাহা, বনগ্রাম বাজার শাখার অফিসার মোহাম্মদ আতিকুর রহমান এবং সোনালী ব্যাংক বাটিকামারি এজেন্ট আউটলেটের প্রতিনিধি প্রশান্ত কুমার রায়সহ অন্যান্যরা।
একই দিন দুপুর সাড়ে ১১টায় বনগ্রাম সোনালী ব্যাংক পিএলসি শাখায় আরও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে “Sonali Payment Gateway (SPG)” সেবার আওতায় পৃথক চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
চুক্তিবদ্ধ শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো— লোহাইড় দারুল উলুম ফাজিল মাদ্রাসা, গোহালা তারিনী চরণ অমৃতলাল (টি.সি.এল) উচ্চ বিদ্যালয়, গোহালা বালিকা উচ্চ বিদ্যালয়, কালিনগর উচ্চ বিদ্যালয় এবং আইকদিয়া আছিয়া উচ্চ বিদ্যালয়।
এ সময় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পক্ষে উপস্থিত ছিলেন লোহাইড় দারুল উলুম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আকরামুজ্জামান, গোহালা তারিনী চরণ অমৃতলাল (টি.সি.এল) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন গাজী, গোহালা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলিয়ার খান, কালিনগর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিধান চন্দ্র বিশ্বাস এবং আইকদিয়া আছিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাহিদুর রহমান মোল্লাসহ অন্যান্যরা।

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত: ৮৯ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে কোহলি-রোহিতরা اخبار ورزشی নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত: ৮৯ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে কোহলি-রোহিতরা 72 Views শত বছরের অপেক্ষার অবসান: হামজা-ফারহানদের হাত ধরে নতুন এক অপ্রতিরোধ্য বাংলাদেশের অভ্যুদয় اخبار ورزشی শত বছরের অপেক্ষার অবসান: হামজা-ফারহানদের হাত ধরে নতুন এক অপ্রতিরোধ্য বাংলাদেশের অভ্যুদয় 99 Views শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের জাদুকরী গোল: দীর্ঘ খরা কাটিয়ে নতুন উচ্চতায় বাংলাদেশ ফুটবল اخبار ورزشی শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের জাদুকরী গোল: দীর্ঘ খরা কাটিয়ে নতুন উচ্চতায় বাংলাদেশ ফুটবল 126 Views অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ اخبار ورزشی অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ 117 Views শারজাহ টেস্টে নজিরবিহীন রানবন্যা: ৫০০ রানের তিন ইনিংসের ঐতিহাসিক রেকর্ড اخبار ورزشی শারজাহ টেস্টে নজিরবিহীন রানবন্যা: ৫০০ রানের তিন ইনিংসের ঐতিহাসিক রেকর্ড 78 Views খানসামায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন اخبار ورزشی খানসামায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 132 Views সিরাজগঞ্জে মাসব্যাপী শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন اخبار ورزشی সিরাজগঞ্জে মাসব্যাপী শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন 115 Views