বোয়ালমারীতে প্রতিহিংসার আগুনে পুড়ছে ব্যবসায়ী পরিবার | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বোয়ালমারীতে প্রতিহিংসার আগুনে পুড়ছে ব্যবসায়ী পরিবার

Faridpur Desk avatar   
Faridpur Desk
বোয়ালমারীতে প্রতিহিংসার আগুনে পুড়ছে ব্যবসায়ী পরিবার
বোয়ালমারীতে প্রতিহিংসার আগুনে পুড়ছে ব্যবসায়ী পরিবার
ছবি: সংগৃহীত
বোয়ালমারী ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুর গ্রামে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীদের রোষানলে পুড়ছে একটি পরিবার। ব্যবসায়ী মোঃ রমজান হোসেন জনির পরিবারকে ঘায়েল করতে পরিকল্পিত ভাবে একের পর গুপ্ত আঘাত হানছে অসাধু চক্রটি। সপ্তাহ খানেক আগে জনির একটি প্রাইভেটকার কৌশলে নিয়ে যায় অপরাধী চক্রটি। এর রেশ কাটতে না কাটতেই রবিবার (১০ মে) রাতে রমজান হোসেন জনির পুকুরে বিষ দিয়ে কয়েক লক্ষ টাকার মাছ মেরে ফেলেছে দুষ্কৃতকারীরা। শুধু মাছ নিধন করেই ক্ষান্ত হয়নি দূর্বৃত্তরা-পুকুরে পানি সরবরাহের কাজে ব্যবহৃত একটি স্যালোমেশিনও অকেজো করে ফেলে  তারা। কাদা-মাটি ঢুকিয়ে সেচপাম্প নষ্ট করার মধ্য দিয়ে জিঘাংসার চরম বহিঃপ্রকাশ ঘটায় প্রতিপক্ষ গোষ্ঠীটি। রমজান হোসেনের বাবা মোঃ সিরাজ মোল্লা বলেন,আমার ছেলেটা অনেক পরিশ্রমী। ব্যবসা-বাণিজ্য করে খেয়ে-পড়ে ভালো আছে এটা অনেকেই সহ্য করতে পারছে না। তাই প্রকাশ্যে শত্রুতা না করে পেছন থেকে আঘাত করে কাবু করতে চাইছে। কিন্তু আল্লাহ আমাদের পক্ষে আছেন,ষড়যন্ত্র করে ওরা কিছুই করতে পারবেনা। সিরাজ মোল্লা বলেন,প্রতিবছরের ন্যায় এবারও অনেক টাকার মাছ ছাড়া হয়েছিল পুকুরে। সঠিক পরিচর্যার কারণে সিলভার কাপ,রুই,মৃগেল গুলো এক থেকে দেড় কেজিতে পরিণত হয়েছিল। মাস-দুয়েক পর এই মাছ বিক্রি করলে ১০/১২ লাখ টাকা পাওয়া যেতো। কিন্তু ওদের এটা সহ্য হয়নি। মাছগুলো বাঁচানোর চেষ্টা যাতে না করতে পারি সেজন্য তারা সেচপাম্প নষ্ট করে যায়। রমজান হোসেন জনি বলেন,ভোরের দিকেই সব মরা মাছ ভেসে ওঠে। এতে বোঝা যায় মধ্য রাতের দিকে পুকুরে বিষ দেওয়া হতে পারে। তিনি বলেন,আমি কারো ক্ষতি করিনি।কারো সঙ্গে আমার স্বার্থগত বিরোধও নেই। তবে কেবল ঈর্ষা কাতর হয়ে এলাকার একটি চিহ্নিত গোষ্ঠী আমার বিরুদ্ধে শত্রুতা করতে পারে। তারাই কয়দিন আগে আমার গাড়ী নিয়েছে। আজ পুকুরে বিষ দিয়েছে। প্রকাশ্যে পারবেনা বলেই তারা পরিকল্পিত ভাবে আমার বিরুদ্ধে  গুপ্ত সন্ত্রাসের পথ বেছে নিয়েছে।  আইনি সহায়তার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন জনি।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator