র‍্যাগিংমুক্ত ক্যাম্পাস গড়তে জবি ছাত্রদল নেতার কর্মসূচি | আই নিউজ বিডি

র‍্যাগিংমুক্ত ক্যাম্পাস গড়তে জবি ছাত্রদল নেতার কর্মসূচি

****
Eidok-এ শেয়ার
র‍্যাগিংমুক্ত ক্যাম্পাস গড়তে জবি ছাত্রদল নেতার কর্মসূচি
ছবি: সংগৃহীত

জবি প্রতিনিধি 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নবীন শিক্ষার্থীদের আগমনকে কেন্দ্র করে সম্প্রতি র‍্যাগিংয়ের বেশ কয়েকটি অভিযোগ ওঠায় এন্টি-র‍্যাগিং কর্মসূচি পালন করেছে জবি শাখা ছাত্রদল।

সোমবার (১১ মে) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ২নং যুগ্ম আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান রুমির নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও গুরুত্বপূর্ণ স্থানে পোস্টার সাঁটানো, লিফলেট বিতরণ এবং নবীন শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। এতে ছাত্রদলের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

এ সময় মো. মোস্তাফিজুর রহমান রুমি বলেন, “আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবসময় একটি সুন্দর, বৈষম্যহীন, গণতান্ত্রিক, ভয়হীন ও সম্প্রীতির ক্যাম্পাস বিনির্মাণের স্বপ্ন দেখি।”

তিনি আরও বলেন, “প্রতি বছর নবীন শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসার পর পরিচয়ের নামে র‍্যাগিংয়ের নানা ঘটনা শোনা যায়। এতে নবাগত শিক্ষার্থীরা বিব্রত হয় এবং অনেকেই মানসিক ট্রমার মধ্যে পড়ে যায়। তাই শিক্ষার্থীদের সচেতন করতে আমরা এই এন্টি-র‍্যাগিং কর্মসূচির উদ্যোগ নিয়েছি।”

রুমি বলেন, “আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে র‍্যাগিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছি। আমাদের ক্যাম্পাসে র‍্যাগিংয়ের কোনো স্থান নেই। কেউ যদি এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকেন, তাহলে তাদের মনে করিয়ে দিতে চাই, আইন খুবই কঠোর এবং কেউ আইনের ঊর্ধ্বে নয়।”

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল السياسة গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল 20 Views গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর السياسة গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর 43 Views জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় السياسة জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় 72 Views মাওলানা আরশাদ মাদানির শারীরিক অবস্থা অপরিবর্তিত, দেশবাসীর কাছে দোয়ার আহ্বান বাহাউদ্দীন যাকারিয়ার السياسة মাওলানা আরশাদ মাদানির শারীরিক অবস্থা অপরিবর্তিত, দেশবাসীর কাছে দোয়ার আহ্বান বাহাউদ্দীন যাকারিয়ার 45 Views টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ السياسة টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ 31 Views সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন السياسة সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন 140 Views আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন السياسة আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন 59 Views