র‍্যাগিংমুক্ত ক্যাম্পাস গড়তে জবি ছাত্রদল নেতার কর্মসূচি.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

র‍্যাগিংমুক্ত ক্যাম্পাস গড়তে জবি ছাত্রদল নেতার কর্মসূচি..

Rakib Khan avatar   
Rakib Khan
র‍্যাগিংমুক্ত ক্যাম্পাস গড়তে জবি ছাত্রদল নেতার কর্মসূচি..
র‍্যাগিংমুক্ত ক্যাম্পাস গড়তে জবি ছাত্রদল নেতার কর্মসূচি..
ছবি: সংগৃহীত
****

জবি প্রতিনিধি 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নবীন শিক্ষার্থীদের আগমনকে কেন্দ্র করে সম্প্রতি র‍্যাগিংয়ের বেশ কয়েকটি অভিযোগ ওঠায় এন্টি-র‍্যাগিং কর্মসূচি পালন করেছে জবি শাখা ছাত্রদল।

সোমবার (১১ মে) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ২নং যুগ্ম আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান রুমির নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও গুরুত্বপূর্ণ স্থানে পোস্টার সাঁটানো, লিফলেট বিতরণ এবং নবীন শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। এতে ছাত্রদলের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

এ সময় মো. মোস্তাফিজুর রহমান রুমি বলেন, “আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবসময় একটি সুন্দর, বৈষম্যহীন, গণতান্ত্রিক, ভয়হীন ও সম্প্রীতির ক্যাম্পাস বিনির্মাণের স্বপ্ন দেখি।”

তিনি আরও বলেন, “প্রতি বছর নবীন শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসার পর পরিচয়ের নামে র‍্যাগিংয়ের নানা ঘটনা শোনা যায়। এতে নবাগত শিক্ষার্থীরা বিব্রত হয় এবং অনেকেই মানসিক ট্রমার মধ্যে পড়ে যায়। তাই শিক্ষার্থীদের সচেতন করতে আমরা এই এন্টি-র‍্যাগিং কর্মসূচির উদ্যোগ নিয়েছি।”

রুমি বলেন, “আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে র‍্যাগিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছি। আমাদের ক্যাম্পাসে র‍্যাগিংয়ের কোনো স্থান নেই। কেউ যদি এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকেন, তাহলে তাদের মনে করিয়ে দিতে চাই, আইন খুবই কঠোর এবং কেউ আইনের ঊর্ধ্বে নয়।”

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator