ডুমুরিয়ায় প্রভাবশালী ব্যক্তি কর্তৃক চলাচলের রাস্তা বন্ধ, চরম দুর্ভোগে কয়েকটি পরিবার!.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ডুমুরিয়ায় প্রভাবশালী ব্যক্তি কর্তৃক চলাচলের রাস্তা বন্ধ, চরম দুর্ভোগে কয়েকটি পরিবার!..

LATIF MORAL avatar   
LATIF MORAL
ডুমুরিয়ায় প্রভাবশালী ব্যক্তি কর্তৃক চলাচলের রাস্তা বন্ধ, চরম দুর্ভোগে কয়েকটি পরিবার!..
ডুমুরিয়ায় প্রভাবশালী ব্যক্তি কর্তৃক চলাচলের রাস্তা বন্ধ, চরম দুর্ভোগে কয়েকটি পরিবার!..
ছবি: সংগৃহীত
****

 

ডুমুরিয়ার আন্দুলিয়া গ্রামে প্রভাবশালী ব্যক্তি কর্তৃক জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে। এতে  ভূক্তিভোগী গৌতম সাহা সহ পাড়ার আরো কয়েকটি পরিবারের বাড়িতে যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ হওয়ায় পরিবারগুলো চরম দুর্ভোগের শিকার হচ্ছে।

জানা গেছে, উপজেলার আন্দুলিয়া গ্রামের গৌতম সাহা এবং প্রতিবেশী দীপঙ্কর সাহার মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। তারই জেরে বিরোধপূর্ণ জমিতে দীপংকর সাহা বেড়া ও পিলার দিয়ে চলাচলের পথ বন্ধ করে দিয়েছে।ফলে দীর্ঘদিন ধরে ব্যবহৃত একমাত্র রাস্তাটি বন্ধ হয়ে যাওয়ায় কয়েকটি পরিবার মারাত্মক ভোগান্তির মধ্যে পড়েছে।

ভুক্তভোগীদের অভিযোগ, রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় দৈনন্দিন চলাচল, জরুরি প্রয়োজনে যাতায়াত এবং শিশু ও বৃদ্ধদের চলাফেরায় ব্যাপক সমস্যা সৃষ্টি হয়েছে। স্থানীয়ভাবে কয়েকবার বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, জমি ফিরে পেতে দীপঙ্কর সাহা থানায় মামলাও করেছেন। তবে এলাকাবাসীর দাবি, এই রাস্তা প্রায় ৮০ থেকে ৯০ বছরের বেশি সময় ধরে নিয়মিত ব্যবহৃত হয়ে আসছে। তাই সাধারণ মানুষের চলাচলের অধিকার আইন গত ভাবেও প্রতিষ্ঠিত হয়েছে বলে তারা মনে করছেন।আইন বিশেষজ্ঞদের মতে, 'সুখাধিকার আইন' অনুযায়ী কোনো রাস্তা যদি দীর্ঘদিন—বিশেষ করে ২০ বছরের বেশি সময় ধরে নিয়মিত ব্যবহৃত হয়ে থাকে, তবে সেই পথে চলাচলের আইনগত অধিকার সৃষ্টি হতে পারে।একমাত্র যাতায়াতের রাস্তা বন্ধ করে দেওয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন।




Keine Kommentare gefunden


News Card Generator