ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কৃষক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত | আই নিউজ বিডি

ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কৃষক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

****
Eidok-এ শেয়ার
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কৃষক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও সংবাদদাতা।।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কৃষক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরের “প্রোগ্রাম ইন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।

পার্টনার কংগ্রেস উপলক্ষে ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পার্টনার প্রকল্পের দিনাজপুর অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ সঞ্জয় দেবনাথ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাজেদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম, বিএনপি নেতা মাহমুদুল নবী পান্না বিশ্বাস ও এম আর বকুল মজুমদার প্রমুখ। বক্তারা বলেন, কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী ও টেকসই করতে আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থা, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। উপসহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলামের সঞ্চালনায় এ সময় সরকারি কর্মকর্তা, কৃষক-কৃষাণী, সাংবাদিক, ইউপি চেয়ারম্যান, ইমাম, পুরোহিত, শিক্ষক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

বাংলাদেশি ফলের বিশ্বজয়ের হাতছানি: রফতানি আয় ১২৬ মিলিয়ন ডলার ছাড়াল الزراعة-الاقتصاد والتجارة বাংলাদেশি ফলের বিশ্বজয়ের হাতছানি: রফতানি আয় ১২৬ মিলিয়ন ডলার ছাড়াল 51 Views আইএমএফের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শেষ হবে ফেব্রুয়ারির মধ্যে: অর্থমন্ত্রী الزراعة-الاقتصاد والتجارة আইএমএফের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শেষ হবে ফেব্রুয়ারির মধ্যে: অর্থমন্ত্রী 43 Views আজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের ভরি ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা الزراعة-الاقتصاد والتجارة আজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের ভরি ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা 43 Views দীর্ঘ ১৭ বছর পর নাজিমগঞ্জ বাজারে ভোটের উৎসব, বিজয়ী হলেন যারা الزراعة-الاقتصاد والتجارة দীর্ঘ ১৭ বছর পর নাজিমগঞ্জ বাজারে ভোটের উৎসব, বিজয়ী হলেন যারা 116 Views সিরাজগঞ্জে ১০ হাজার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ الزراعة-الاقتصاد والتجارة সিরাজগঞ্জে ১০ হাজার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ 93 Views দেশের বাজারে টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম الزراعة-الاقتصاد والتجارة দেশের বাজারে টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম 61 Views দেশের বাজারে স্বর্ণের দামে ফের পতন: ভরিতে কমল ২ হাজার ২১০ টাকার বেশি الزراعة-الاقتصاد والتجارة দেশের বাজারে স্বর্ণের দামে ফের পতন: ভরিতে কমল ২ হাজার ২১০ টাকার বেশি 80 Views