যোগদানের আগেই বদলি, পূর্বধলার ইউএনও পদায়ন বাতিল | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

যোগদানের আগেই বদলি, পূর্বধলার ইউএনও পদায়ন বাতিল

Md MR Uzzal avatar   
Md MR Uzzal
যোগদানের আগেই বদলি, পূর্বধলার ইউএনও পদায়ন বাতিল
যোগদানের আগেই বদলি, পূর্বধলার ইউএনও পদায়ন বাতিল
ছবি: সংগৃহীত
যোগদানের আগেই বদলি, পূর্বধলার ইউএনও পদায়ন বাতিল

নেত্রকোনার পূর্বধলা উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়ন পাওয়া কর্মকর্তা অলিদুজ্জামানের বদলি আদেশ জারির মাত্র চার দিনের মাথায় তা বাতিল করা হয়েছে। ফলে তিনি আর পূর্বধলায় যোগদান করছেন না।
সোমবার (১১ মে) ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বিভাগীয় কমিশনারের পক্ষে এনডিসি ফারাহ শাম্মী স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, অলিদুজ্জামানকে পূর্বধলার পরিবর্তে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার ইউএনও হিসেবে পদায়ন করা হয়েছে।
এর আগে গত ৭ মে প্রকাশিত এক প্রজ্ঞাপনে তাকে পূর্বধলা উপজেলার ইউএনও হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে নতুন আদেশে সেই প্রজ্ঞাপনের সংশ্লিষ্ট অংশ বাতিল করা হয়।
একই আদেশে খালিয়াজুরী উপজেলার বর্তমান ইউএনও নাদির হোসেন শামীমকে নেত্রকোনার মদন উপজেলায় বদলি করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৬ মার্চ পূর্বধলার সাবেক ইউএনও বদলি হওয়ার পর থেকে পদটি শূন্য রয়েছে। দীর্ঘদিন পর নতুন ইউএনও নিয়োগের খবরে স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিলেও, নতুন করে বদলি আদেশ বাতিল হওয়ায় উপজেলাবাসীর মধ্যে আবারও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বর্তমানে পূর্বধলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান ভারপ্রাপ্ত ইউএনও হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Walang nakitang komento


News Card Generator