আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে দেশের ১০০টি উপজেলায় চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর অংশ হিসেবে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় দলীয় চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন শাহ সুলতান নাহিদ।
বর্তমানে তিনি এনসিপির লালমনিরহাট জেলা শাখার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। শনিবার দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নের ঘোষণা দেওয়া হয়।
মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় শাহ সুলতান নাহিদ বলেন, দলের দেওয়া আস্থা ও দায়িত্ব তিনি সততার সঙ্গে পালন করতে চান। কালীগঞ্জ উপজেলার মানুষের অধিকার নিশ্চিত করা এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এদিকে তার মনোনয়ন ঘোষণার পর কালীগঞ্জ উপজেলায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন স্থানীয় শুভাকাঙ্ক্ষীরা।
“Eye News BD”应用
注释 0