বরগুনায় স্বামীর বিরুদ্ধে আদালতে মিথ্যা তথ্য দেয়ায় স্ত্রী কারাগারে | আই নিউজ বিডি

বরগুনা

বরগুনায় স্বামীর বিরুদ্ধে আদালতে মিথ্যা তথ্য দেয়ায় স্ত্রী কারাগারে

বরগুনার বামনা উপজেলায় স্বামীর বিরুদ্ধে চেক জালিয়াতি ও প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় বাদী শারমিন আক্তার রুমাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। একই সঙ্গে মামলায় অভিযুক্ত স্বামী জসীম উদ্দীন হাওলাদারসহ অন্..
Eidok-এ শেয়ার
বরগুনায় স্বামীর বিরুদ্ধে আদালতে মিথ্যা তথ্য দেয়ায় স্ত্রী কারাগারে
ছবি: সংগৃহীত

বামনা প্রতিনিধি: বরগুনার বামনা উপজেলায় স্বামীর বিরুদ্ধে চেক জালিয়াতি ও প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় বাদী শারমিন আক্তার রুমাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। একই সঙ্গে মামলায় অভিযুক্ত স্বামী জসীম উদ্দীন হাওলাদারসহ অন্য আসামিদের বেকসুর খালাস দেওয়া হয়েছে। গত ৬ মে বুধবার যুগ্ম দায়রা জজ-১ আদালতের বিচারক কাজী আশরাফুজ্জামান এ আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, বেতাগী উপজেলার ছোপখালী ইউনিয়নের হোসনাবাদ এলাকার বাসিন্দা শারমিন আক্তার ২০২৪ সালের ৭ সেপ্টেম্বর বামনা উপজেলার ডৌয়াতলা কাজী অফিসে মো. জসীম উদ্দীন হাওলাদারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। পরে জসীম উদ্দীন ব্যবসায়িক কাজে বিদেশে চলে যান।

অভিযোগে বলা হয়, বিয়ের পর নিরাপত্তার জন্য জসীম উদ্দীন তার স্ত্রীকে ৩০ লাখ টাকার একটি চেক ও স্ট্যাম্পে লিখিত অঙ্গীকারনামা দেন। পরবর্তীতে ওই চেক ব্যবহার করে তার বিরুদ্ধে প্রতারণা ও চেক ডিজঅনার মামলা দায়ের করা হয়।

তবে মামলার নথিপত্র পর্যালোচনায় আদালত দেখতে পান, মামলার আরজিতে উল্লেখিত চেক নম্বর এবং আদালতে দাখিল করা চেকের নম্বরের মধ্যে অসঙ্গতি রয়েছে। এছাড়া আদালতের অনুমতি ছাড়া মামলার নথিতে কলম দিয়ে সংশোধনের অভিযোগও উঠে।

শুনানিকালে শারমিন আক্তার আদালতে দ্বিতীয় বিয়ের বিষয়টি অস্বীকার করেন বলে জানা যায়। একই সঙ্গে ফ্ল্যাট ক্রয় সংক্রান্ত অভিযোগের পক্ষে কোনো বৈধ চুক্তিপত্রও উপস্থাপন করতে পারেননি। পরে আদালত মামলাটিকে অসত্য ও বিভ্রান্তিকর বিবেচনা করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং আসামিদের খালাস দেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রুহুল আমিন বলেন, “কাবিননামা অনুযায়ী শারমিন ও জসীম স্বামী-স্ত্রী ছিলেন। পরে তালাকও হয়েছে। কিন্তু আদালতে তিনি বিয়ের বিষয়টি অস্বীকার করেন।”

জসীম উদ্দীন দাবি করেন, শুনানির সময় আদালতে কাবিননামা ও তালাকনামা সম্পর্কে প্রশ্ন করা হলে শারমিন সেগুলো জাল বলে উল্লেখ করেন। এমনকি ভোটার আইডিতে স্বামীর নাম থাকার বিষয়টিও অস্বীকার করেন। পরে আদালত তাকে গারদে পাঠানোর নির্দেশ দেন।

আসামিপক্ষের আরেক আইনজীবী অ্যাডভোকেট মো. তপু রায়হান বলেন, শুনানির সময় আদালতের কাছে বাদীর বক্তব্য অসত্য বলে প্রতীয়মান হয়। পরে আদালত তাৎক্ষণিকভাবে তাকে আটক রাখার নির্দেশ দেন।

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ آخر নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 40 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল آخر সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 93 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় آخر সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 111 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন آخر শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 82 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন آخر গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 112 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন آخر ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 119 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন آخر সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 107 Views