জয়পুরহাটে চিকিৎসকের জমি দখলের চেষ্টা ও ২০লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে… | আই নিউজ বিডি

জয়পুরহাট

জয়পুরহাটে চিকিৎসকের জমি দখলের চেষ্টা ও ২০লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার-২

****
Eidok-এ শেয়ার
জয়পুরহাটে চিকিৎসকের জমি দখলের চেষ্টা ও ২০লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার-২
ছবি: সংগৃহীত
জয়পুরহাট শহরের নতুনহাট এলাকায় এক চিকিৎসকের জমি দখলের চেষ্টা ও অভিনব কায়দায় ২০লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে শরিফুল ইসলাম ও সুলতান ফকির নামের ২জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
 
শনিবার (০৯ মে) সকালে শহরের নতুনহাট এলাকা থেকে সদর থানা পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো, শহরের নতুনহাট সরদার পাড়া এলাকার সজিব উদ্দীনের ছেলে শরিফুল ইসলাম (৫৫) ও একই এলাকার মৃত ছলিম উদ্দীনের ছেলে সুলতান ফকির (৬০)।
 
মামলার বিবরণে জানা যায়, জয়পুরহাট পৌর সদরের নতুনহাট সরদারপাড়া এলাকার মৃত সরদার মোবারক আলীর ছেলে বীর মুক্তিযোদ্ধা পরিবারভুক্ত ডাঃ মো. রফিকুল মোবারক রুবেল দীর্ঘদিন ধরে ক্রয়সূত্রে প্রাপ্ত ওয়ারিশি জমি ভোগদখল করে আসছেন। সম্প্রতি ওই জমিতে নির্মাণ কাজ শুরু করতে গেলে গ্রেপ্তারকৃতরা তাদের লোকজনসহ অভিনব কায়দায় ২০ লাখ টকা চাঁদা দাবি করে নির্মাণকাজ বন্ধ করে দেয়। অভিযুক্তরা দাবি করে যে পূর্বে কম দামে জমি বিক্রি করা হয়েছিল, বর্তমানে জমির মূল্য বৃদ্ধি পাওয়ায় পুনরায় ২০ লাখ টাকা দিতে হবে। টাকা না দিলে জমিতে কাজ করতে দেওয়া হবে না এবং প্রাণনাশের হুমকিও দেয়। গত ২৮ এপ্রিল সকালে তারা দেশীয় অস্ত্র নিয়ে কয়েকজন ব্যক্তি জমিতে প্রবেশ করে দখলের চেষ্টা চালায় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময়  তারা ইট দিয়ে ঘেড়াও করা জমির গেট ভাঙচুর করে এবং ভয়ভীতি প্রদর্শন করে চাঁদা দাবি করে বলে জানান ভুক্তভোগী ডাঃ মো. রফিকুল মোবারক রুবেল।
 
এ ব্যাপারে ভুক্তভোগী ডাঃ মো. রফিকুল মোবারক রুবেল বাদি হয়ে গ্রেপ্তারকৃতরাসহ অজ্ঞাতনামা মোট ১৪/১৫ জনের বিরুদ্ধে জয়পুরহাট থানায় অভিযোগ দায়ের করলে, থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী মামলাটি রেকর্ড করেন। 
 
উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা মকলেছুর রহমান অভিযান চালিয়ে ২জনকে গ্রেপ্তার করেন এবং তাদেরকে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করেন। 
 
জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী জনান, সম্প্রতি বিভিন্ন জায়গায় নিরিহ জমির মালিকরা ঘড়-বাড়ি করতে গিয়ে চাঁদাবাজির শিকার হচ্ছেন। অনেক আগে জমি বিক্রি করার পরও তাদের ওয়ারিশরা নতুনকরে টাকা আদায়ের ফন্দি করে এমন ঘটনা ঘটাচ্ছে। ভবিষৎতে কারো সাথে এমন ঘটনা ঘটলে থানায় অভিযোগ করলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমান সরাকারের নির্দেশনায় চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ।

Kommentarer 0

Ingen kommentarer fundet

relaterede artikler

রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি Distriktsnyheder রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 18 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি Distriktsnyheder খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 52 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু Distriktsnyheder রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 37 Views সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী Distriktsnyheder সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী 46 Views মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী Distriktsnyheder মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী 33 Views কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত Distriktsnyheder কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত 29 Views ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ Distriktsnyheder ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ 26 Views