ইমরান প্রধান, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেনের মাতা মরহুমা বেগম জেবুন্নেছার রুহের মাগফিরাত কামনায় ঘোড়াঘাট উপজেলা ছাত্রদলের উদ্যোগে, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ মে) বাদ আসর রানীগঞ্জ আফসারাবাদ কলোনি মাদ্রাসার দ্বিতীয় তলায় হলরুমে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মরহুমার আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পল্লব মন্ডল ও ঘোড়াঘাট উপজেলা ছাত্রদলের সদস্য আহ্বায়ক কমিটি, আহমেদ হুমায়ন তারেক
এছাড়াও উপস্থিত ছিলেন ঘোড়াঘাট উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদ ইসলাম, যুগ্ন আহ্বায়ক হারুন প্রধান, সভাপতি ৩ নং সিংড়া ইউনিয়ন ছাত্রদল আবু খালেদ, আরও ছাত্রদলের ছিলেন নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে বক্তারা মরহুমা বেগম জেবুন্নেছার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
'আই নিউজ বিডি' অ্যাপ
Комментарии 0