তালতলীতে পাউবোর গেটম্যানের বিরুদ্ধে চাঁদাবাজি ও মাদক সেবনের অভিযোগ… | আই নিউজ বিডি

তালতলীতে পাউবোর গেটম্যানের বিরুদ্ধে চাঁদাবাজি ও মাদক সেবনের অভিযোগ: ভিডিও ভাইরাল

তালতলী প্রতিনিধি, বরগুনা: বরগুনার তালতলী উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) এক গেটম্যানের বিরুদ্ধে প্রকাশ্যে মাদক সেবন ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার মাদক সেবনের একটি ভিডিও ভাই..
Eidok-এ শেয়ার
তালতলীতে পাউবোর গেটম্যানের বিরুদ্ধে চাঁদাবাজি ও মাদক সেবনের অভিযোগ: ভিডিও ভাইরাল
ছবি: সংগৃহীত

তালতলীতে পাউবোর গেটম্যানের বিরুদ্ধে চাঁদাবাজি ও মাদক সেবনের অভিযোগ: ভিডিও ভাইরাল

তালতলী প্রতিনিধি, বরগুনা: বঅভিযুক্ত গেটম্যান মো. রাজিব উপজেলার ৫ নম্বর বড়বগী ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের গেটম্যান হিসেবে কর্মরত রয়েছেন।

সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, টিন ও কাঠের বেড়া দিয়ে তৈরি একটি ঘরের ভেতরে বসে রাজিব মাদক সেবন করছেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। অভিযোগ রয়েছে, মাদকের অর্থ জোগাড় করতে তিনি এলাকায় সাধারণ মানুষের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ তালতলী বাজার এলাকার কয়েকজন ব্যবসায়ীর কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন রাজিব। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের গালাগালি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।

ভুক্তভোগীরা জানান, তালতলী বাজারে কেউ দোকান সংস্কার কিংবা নতুন ব্যবসা শুরু করলেই রাজিব সেখানে গিয়ে চাঁদা দাবি করতেন। অতীতেও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠলেও প্রশাসনিকভাবে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে তিনি আরও বেপরোয়া হয়ে উঠেছেন বলে অভিযোগ স্থানীয়দের।

এলাকাবাসীর দাবি, বিভিন্ন সময়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে রাজিব এলাকায় আধিপত্য বিস্তার করতেন। কিছুদিন নীরব থাকার পর সম্প্রতি আবারও সক্রিয় হয়ে নানা অপকর্মে জড়িয়ে পড়েছেন।

এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

অভিযোগের বিষয়ে বরগুনা পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মো. আব্দুল হান্নান বলেন, “তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Mga komento 0

Walang nakitang komento

Mga Kaugnay na Artikulo

নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার Krimen নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 39 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের Krimen দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 13 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা Krimen দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 51 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত Krimen সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 60 Views ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর Krimen ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর 26 Views শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা Krimen শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা 77 Views চাঁদপুরে শিশু ধর্ষণ: লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে উত্তাল মতলব দক্ষিণ Krimen চাঁদপুরে শিশু ধর্ষণ: লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে উত্তাল মতলব দক্ষিণ 45 Views