রংপুরের বদরগঞ্জে খামারিদের দক্ষতা বাড়াতে দুগ্ধ উৎপাদন ও গাভী পালন… | আই নিউজ বিডি

রংপুর

রংপুরের বদরগঞ্জে খামারিদের দক্ষতা বাড়াতে দুগ্ধ উৎপাদন ও গাভী পালন বিষয়ে প্রশিক্ষণ

রংপুরের বদরগঞ্জ উপজেলায় খামারিদের দক্ষতা উন্নয়ন ও লাভজনক খামার গঠনের লক্ষ্যে “অধিক দুধ উৎপাদন, গাভী পালন ও লাভজনক খামার গঠন” শীর্ষক একদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক কৃত্রিম প্রজন..
Eidok पर शेयर करें
রংপুরের বদরগঞ্জে খামারিদের দক্ষতা বাড়াতে দুগ্ধ উৎপাদন ও গাভী পালন বিষয়ে প্রশিক্ষণ
फ़ोटो: संग्रहीत

নিজস্ব প্রতিবেদকঃ

রংপুর জেলার বদরগঞ্জ উপজেলায় খামারিদের দক্ষতা বৃদ্ধি এবং লাভজনক দুগ্ধ খামার গড়ে তোলার লক্ষ্যে “অধিক দুধ উৎপাদন, গাভী পালন ও লাভজনক খামার গঠন” শীর্ষক একদিনব্যাপী খামারি প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৭ মে ২০২৬) উপজেলার বিষ্ণপুর ইউনিয়ন পরিষদের কনফারেন্স রুমে ব্র্যাক-এর কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার গবাদিপশু খামারিরা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে গাভীর খাদ্য ব্যবস্থাপনা, উন্নত প্রজনন পদ্ধতি, প্রাণীর স্বাস্থ্যসেবা, খামারের পরিচ্ছন্নতা এবং সঠিক রেকর্ড সংরক্ষণ বিষয়ে অংশগ্রহণকারীদের ব্যবহারিক ও তাত্ত্বিক ধারণা প্রদান করা হয়। বিশেষভাবে অধিক দুধ উৎপাদন ও খামারের লাভজনকতা বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তি ও ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ স্বপন কুমার চন্দ্র। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের রিজিওনাল সেলস ম্যানেজার ডাঃ মোঃ এরমান আলী। সঞ্চালনা করেন এএসএম জুয়েল রানা।

বক্তারা বলেন, আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে গাভীর সঠিক পরিচর্যা, উন্নত প্রজনন প্রযুক্তির ব্যবহার এবং কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা গেলে দুধ উৎপাদন বৃদ্ধির পাশাপাশি খামারকে আরও লাভজনক করা সম্ভব। এ ধরনের প্রশিক্ষণ খামারিদের বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা উল্লেখ করেন।

প্রশিক্ষণে রোগ নিয়ন্ত্রণ, সঠিক প্রজনন ব্যবস্থাপনা এবং পরিচ্ছন্ন খামার পরিচালনার বিভিন্ন কৌশল হাতে-কলমে উপস্থাপন করা হয়। অংশগ্রহণকারীদের আগ্রহ ও সম্পৃক্ততা বাড়াতে আয়োজন করা হয় কুইজ প্রতিযোগিতারও।

অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী খামারিদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। আয়োজকরা জানান, খামারিদের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে দেশের বিভিন্ন জেলায় বছরব্যাপী এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

বাংলাদেশি ফলের বিশ্বজয়ের হাতছানি: রফতানি আয় ১২৬ মিলিয়ন ডলার ছাড়াল कृषि-अर्थव्यवस्था और व्यापार বাংলাদেশি ফলের বিশ্বজয়ের হাতছানি: রফতানি আয় ১২৬ মিলিয়ন ডলার ছাড়াল 72 Views আইএমএফের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শেষ হবে ফেব্রুয়ারির মধ্যে: অর্থমন্ত্রী कृषि-अर्थव्यवस्था और व्यापार আইএমএফের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শেষ হবে ফেব্রুয়ারির মধ্যে: অর্থমন্ত্রী 54 Views আজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের ভরি ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা कृषि-अर्थव्यवस्था और व्यापार আজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের ভরি ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা 77 Views দীর্ঘ ১৭ বছর পর নাজিমগঞ্জ বাজারে ভোটের উৎসব, বিজয়ী হলেন যারা कृषि-अर्थव्यवस्था और व्यापार দীর্ঘ ১৭ বছর পর নাজিমগঞ্জ বাজারে ভোটের উৎসব, বিজয়ী হলেন যারা 143 Views সিরাজগঞ্জে ১০ হাজার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ कृषि-अर्थव्यवस्था और व्यापार সিরাজগঞ্জে ১০ হাজার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ 116 Views দেশের বাজারে টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম कृषि-अर्थव्यवस्था और व्यापार দেশের বাজারে টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম 65 Views দেশের বাজারে স্বর্ণের দামে ফের পতন: ভরিতে কমল ২ হাজার ২১০ টাকার বেশি कृषि-अर्थव्यवस्था और व्यापार দেশের বাজারে স্বর্ণের দামে ফের পতন: ভরিতে কমল ২ হাজার ২১০ টাকার বেশি 96 Views