কচুয়ার খিলমেহেরে শফিকুল ইসলাম গাজীর পথসভা অনুষ্ঠিত | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কচুয়ার খিলমেহেরে শফিকুল ইসলাম গাজীর পথসভা অনুষ্ঠিত

shahadat Munsy avatar   
shahadat Munsy
কচুয়ার খিলমেহেরে শফিকুল ইসলাম গাজীর পথসভা অনুষ্ঠিত
কচুয়ার খিলমেহেরে শফিকুল ইসলাম গাজীর পথসভা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও তুলে ধরে তিনি বলেন, “মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। ছাত্র ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনারা যে ভাবে দেশ গঠনের জন্য আন্দোলনে ভূমিকা..

কচুয়া চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুরের কচুয়া উপজেলা ৫ নং পশ্চিম সহদেবপুর ইউনিয়নের বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী মোঃ শফিকুল ইসলাম গাজী ৭ নং ওয়ার্ডে এক পথসভায় অংশগ্রহণ করেছেন।

 ওয়ার্ড বিএনপি'র সভাপতি শাহ আলম মৃধার সভাপতিত্বে এবং ৫ নং পশ্চিম সহদেবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ খোরশেদ আলম মৃধার পরিচালনায় অনুষ্ঠিত এ পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শফিকুল ইসলাম গাজী।

পথসভায় বক্তব্যকালে শফিকুল ইসলাম গাজী বলেন, “খিলমেহের গ্রামের মানুষ যদি কারো সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হয়, তাহলে সবাই মিলে সেই প্রতিজ্ঞা রক্ষা করে। আমার ১৯টি গ্রামের মানুষ যদি আমাকে চেয়ারম্যান নির্বাচিত করে, তাহলে ইনশাআল্লাহ আপনারা এর সুফল উপভোগ করবেন।”

তিনি আরও বলেন, “আমি গরিবের সন্তান। আমি বড়লোক পরিবারের কেউ নই। তাই গরিব ও অসহায় মানুষের পাশে থেকে এই ইউনিয়নকে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। ছাত্র-জনতা ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে উন্নয়নমূলক কাজ করতে চাই।”

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও তুলে ধরে তিনি বলেন, “মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। ছাত্র ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনারা যে ভাবে দেশ গঠনের জন্য আন্দোলনে ভূমিকা রেখেছেন, ঠিক তেমনি মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধেও সোচ্চার থাকবেন।”

এসময় উপজেলা বিএনপির সদস্য হেদায়েত উল্যাহ সরকার, বিএনপির নেতা সোলাইমান মৃধা, হাফেজ মোঃ নাঈম পাঠানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator