বরগুনার আমতলী থানার একটি হত্যা মামলার পলাতক দুই আসামিকে গ্রেফতার… | আই নিউজ বিডি

বরগুনা

বরগুনার আমতলী থানার একটি হত্যা মামলার পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব

সীতাকুণ্ডে র‌্যাবের অভিযানে হত্যা মামলার দুই আসামি গ্রেফতার: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় অভিযান চালিয়ে বরগুনার আমতলী থানার একটি হত্যা মামলার পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।..
Eidok-এ শেয়ার
বরগুনার আমতলী থানার একটি হত্যা মামলার পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব
ছবি: সংগৃহীত

গত মঙ্গলবার (৫ মে) রাতে র‌্যাব-৭, চট্টগ্রাম ও র‌্যাব-৮, বরিশালের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—বরগুনা জেলার আমতলী উপজেলার শাখারিয়া এলাকার বাসিন্দা মো. ইব্রাহীম খলিফা (৫৫) ও মো. সাহেব খলিফা (৩৫)।

র‌্যাব সূত্রে জানা যায়, আমতলী থানার একটি হত্যা মামলায় তারা এজাহারভুক্ত আসামি হিসেবে দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, তারা চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় আত্মগোপনে রয়েছেন।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সীতাকুণ্ড থানার ফৌজদারহাট উত্তর সলিমপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে ওই দুই আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাবের যৌথ দল।

গ্রেফতারকৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য 1

মোঃ আতিকুর রহমান ইশতি
Nice news
1 0 উত্তর
আরো দেখুন

সম্পরকিত প্রবন্ধ

মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার অপরাধ মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 95 ভিউ কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন অপরাধ কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 51 ভিউ আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ অপরাধ আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 68 ভিউ সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ অপরাধ সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ 95 ভিউ থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু অপরাধ থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু 90 ভিউ সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ অপরাধ সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ 99 ভিউ কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি অপরাধ কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি 107 ভিউ