গুনাহ থেকে বাঁচতেই দ্বিতীয় বিয়ে—মাদানীর স্ট্যাটাসে তোলপাড়.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

গুনাহ থেকে বাঁচতেই দ্বিতীয় বিয়ে—মাদানীর স্ট্যাটাসে তোলপাড়..

Md MR Uzzal avatar   
Md MR Uzzal
গুনাহ থেকে বাঁচতেই দ্বিতীয় বিয়ে—মাদানীর স্ট্যাটাসে তোলপাড়..
গুনাহ থেকে বাঁচতেই দ্বিতীয় বিয়ে—মাদানীর স্ট্যাটাসে তোলপাড়..
ছবি: সংগৃহীত
গুনাহ থেকে বাঁচতেই দ্বিতীয় বিয়ে মাদানীর স্ট্যাটাসে তোলপাড়

নেত্রকোনার পূর্বধলা উপজেলার আলোচিত ইসলামী বক্তা হাফেজ মাওলানা রফিকুল ইসলাম মাদানীর দ্বিতীয় বিয়ে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বুধবার (৬ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে একটি আবেগঘন দীর্ঘ স্ট্যাটাস দিয়ে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন।
স্ট্যাটাসে রফিকুল ইসলাম মাদানী জানান, আল্লাহর ভয় এবং গুনাহ থেকে নিজেকে রক্ষা করার তাগিদ থেকেই তিনি জীবনের এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। তিনি লিখেছেন,
“আমি আমার আল্লাহকে ভয় করি… গুনাহ থেকে বেঁচে থাকতে চাই। এই চাওয়াটাই আমাকে জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে—দ্বিতীয় বিয়ে।”
তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সমাজে অনেকেই বিবাহিত থাকা সত্ত্বেও গোপনে হারাম সম্পর্কে জড়িয়ে পড়ে। কিন্তু তিনি সেই পথ পরিহার করে শরীয়তসম্মত ‘হালাল’ পথকেই বেছে নিয়েছেন। নিজের সিদ্ধান্তকে তিনি অন্ধকার থেকে আলোর পথে থাকার প্রচেষ্টা হিসেবে তুলে ধরেন।
প্রথম স্ত্রীর অনুভূতির কথাও তুলে ধরেছেন এই ইসলামী বক্তা। আবেগময় ভাষায় তিনি লেখেন,
“জানি, আমার এই সিদ্ধান্তে আমার প্রথম আহলিয়ার কষ্ট হয়েছে… হচ্ছে। এটা ভাবলেই আমার বুকটা ভেঙে যায়।”
তিনি জানান, তাঁদের আড়াই বছরের দাম্পত্য জীবনে কোনো অভিযোগ ছিল না, বরং দুজনই একে অপরের সুখের কারণ ছিলেন। এই সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে স্ত্রীকে বুঝিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
ইসলামী শরীয়তে একাধিক বিয়ের ক্ষেত্রে ‘ইনসাফ’ বা সমতা বজায় রাখার কঠোর শর্তের কথাও স্মরণ করিয়ে দেন মাদানী। তিনি সবার কাছে দোয়া কামনা করেন, যেন আল্লাহ তাকে দুই পরিবারের প্রতি সমানভাবে দায়িত্ব পালনের তাওফিক দান করেন।
এদিকে, তার এই ঘোষণার পর সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে ধর্মীয় বিধানের অনুসরণ হিসেবে সমর্থন দিচ্ছেন, আবার কেউ প্রশ্ন তুলছেন প্রথম স্ত্রীর মানসিক অবস্থার বিষয়টি নিয়ে।

Inga kommentarer hittades


News Card Generator