রাজপথ কাঁপানো নেতা তানবিরুল ইসলাম রাজিব: আদর্শে অবিচল এক সংগঠকের প্রতি নেতাকর্মীদের আস্থা

রাজু হোসেন (গাজীপুর প্রতিনিধি)
Partager sur Eidok
রাজপথ কাঁপানো নেতা তানবিরুল ইসলাম রাজিব: আদর্শে অবিচল এক সংগঠকের প্রতি নেতাকর্মীদের আস্থা
Photo : collectée

 

গাজীপুরের কোনাবাড়ী থানা বিএনপির রাজনীতিতে এক পরিচিত ও শক্তিশালী নাম মোঃ তানবিরুল ইসলাম রাজিব। একজন সৎ, কর্মঠ এবং রাজপথের পরীক্ষিত নেতা হিসেবে ইতোমধ্যেই দলীয় নেতাকর্মীদের আস্থা অর্জন করেছেন তিনি। বর্তমানে কোনাবাড়ী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন রাজিব, এবং দলকে সুসংগঠিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

দলীয় সূত্রে জানা যায়, তানবিরুল ইসলাম রাজিব সব সময় দলের আদর্শ ও নীতির প্রতি অবিচল থেকেছেন। যেকোনো আন্দোলন-সংগ্রামে তিনি ছিলেন সামনের সারিতে, রাজপথে তার সক্রিয় উপস্থিতি নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা তৈরি করে। দলের দুর্দিনে তিনি সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন এবং নেতাকর্মীদের পাশে থেকে তাদের অনুপ্রাণিত করেছেন।

স্থানীয় নেতাকর্মীরা জানান, “রাজিব ভাই শুধু একজন নেতা নন, তিনি আমাদের অভিভাবক। তিনি সব সময় আমাদের পাশে থাকেন, আমাদের সমস্যার কথা শোনেন এবং সমাধানের চেষ্টা করেন। তার মতো একজন ত্যাগী ও পরীক্ষিত নেতার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই।”

আরও এক নেতা বলেন, “দলের জন্য রাজিব ভাইয়ের অবদান অপরিসীম। তিনি কখনো ব্যক্তিস্বার্থকে প্রাধান্য দেননি, সব সময় দল ও জনগণের স্বার্থকে সামনে রেখেছেন। তার মতো নেতার হাত ধরেই ভবিষ্যতে দল আরও শক্তিশালী হবে বলে আমরা বিশ্বাস করি।”

তানবিরুল ইসলাম রাজিবের নেতৃত্বগুণ, সততা এবং সাংগঠনিক দক্ষতা ইতোমধ্যেই তাকে অন্যদের থেকে আলাদা করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তার কর্মদক্ষতা ও দলীয় আদর্শের প্রতি অটল অবস্থান ভবিষ্যতে তাকে আরও বড় দায়িত্বের পথে এগিয়ে নিয়ে যাবে বলেও প্রত্যাশা করছেন অনেকে।

এদিকে, দলীয় নেতাকর্মীরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আগামী দিনের রাজনীতিতে আরও সফলতা অর্জনের জন্য শুভকামনা জানিয়েছেন। তারা বিশ্বাস করেন, তানবিরুল ইসলাম রাজিবের মতো নেতার হাত ধরেই বিএনপি আরও সুসংগঠিত ও শক্তিশালী অবস্থানে পৌঁছাবে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

পাবনা জেলায় ৫টি রেলস্টেশনের নিরাপত্তায় ৮৯ জন আনসার সদস্য, ১০ জন ব্যাটালিয়ন আনসার সদস্য মোতায়েন Autre পাবনা জেলায় ৫টি রেলস্টেশনের নিরাপত্তায় ৮৯ জন আনসার সদস্য, ১০ জন ব্যাটালিয়ন আনসার সদস্য মোতায়েন 50 Views রাজধানীর মিরপুরে ইতিহাস পরিবহনের বাসে অগ্নিকাণ্ড: জননিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ Autre রাজধানীর মিরপুরে ইতিহাস পরিবহনের বাসে অগ্নিকাণ্ড: জননিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ 60 Views বোয়ালমারীতে "নাজমুল হক নজীর : জীবন ও কবিতা" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত Autre বোয়ালমারীতে "নাজমুল হক নজীর : জীবন ও কবিতা" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত 49 Views ২০২৭ সালের মধ্যে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালুর ঘোষণা ডা. জুবাইদা রহমানের Autre ২০২৭ সালের মধ্যে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালুর ঘোষণা ডা. জুবাইদা রহমানের 52 Views জয়পুরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্‌যাপন Autre জয়পুরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্‌যাপন 74 Views দোহার-নবাবগঞ্জে স্বাস্থ্যসেবা ও উন্নয়ন প্রকল্পে নতুন উদ্যোগ এমপি আবু আশফাকের Autre দোহার-নবাবগঞ্জে স্বাস্থ্যসেবা ও উন্নয়ন প্রকল্পে নতুন উদ্যোগ এমপি আবু আশফাকের 128 Views স্বর্ণদ্বীপে সামরিক সক্ষমতার প্রদর্শনী: সাঁজোয়া যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী Autre স্বর্ণদ্বীপে সামরিক সক্ষমতার প্রদর্শনী: সাঁজোয়া যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী 119 Views